সাত বছর আগে ১৮৩টি শবর লোধা পরিবারের শৌচাগারের ছবি তুলে নিয়ে গিয়ে আজও ১২ হাজার করে টাকা দেয়নি ব্লক প্রসাশন ও পঞ্চায়েত। টাকা লুঠ করার অভিযোগ উঠে ছিলো। এখন ফের শবর লোধা জনজাতি ২৩৮টি পরিবারের আবাস বরাদ্দ টাকা আটক রেখে কাটমানি নেওয়ার চেষ্টার বিরুদ্ধে বিডিও দপ্তর অভিযান করে বিক্ষোভ দেখালেন ভুক্তভোগীরা। বিডিও দপ্তর ঘেরাও হল, উত্তাল হলো খড়্গপুর গ্রামীণ ১ নং ব্লক দপ্তর সতকুইতে।
ক্ষেতমজুর ও সিআইটিইউ’র পতাকা হাতে নিয়ে শবর লোধা জনজাতির পরিবারগুলি ক্ষোভ উগরে দিলেন কাটমানির বিরুদ্ধে। তাদের বক্তব্য, প্রসাশন থেকে জানানো হয় আবাস যোজনায় বরাদ্দ টাকা তাদের ব্যাঙ্কে পাঠয়ে দেওয়া হলেও, সেই টাকা তারা তুলতে পারছেন না। অভিযোগ বিডিও ব্যাঙ্কে নোটিশ পাঠিয়ে নেকুড়াকুঁদি, কৃষ্ণরখিচক, ভরুড়চাঁটি এই তিনটি শবর লোধা জনজাতির মৌজার ২৩৮ টি পরিবারের সেই বরাদ্দ টাকা আটক করে রেখেছে। এই পরিবারগুলি ঘর নির্মানের জন্য ইতিমধ্যে ইট বালি মজুদ করে ভীত খুঁড়ে ফেলেছে। রড সিমেন্ট কিনতে টাকা তুলেতে গিয়ে টাকা না তুলতে পারায় বিপাকে পড়েছেন। বেনিফিসারি কমিটির নির্দেশ মতো কাজ করতে গিয়ে এখন বিপদের সম্মুখীন পরিবারগুলি। তৃণমূল কংগ্রেস কাটমানি আদায় করতে না পেরে প্রসাশনকে দিয়ে নিজেদের পছন্দের ঠিকাদারের হাতে সেই কাজ দিয়ে পিছনের দরজা দিয়ে কাটমানি তোলার পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ তোলেন সিআইটিইউ জেলা সভাপতি কমল পলমল। তিনি অভিযোগ করে বলেন,‘‘ ব্লক প্রসাশন ও তৃণমূল এর আগেও এই তিন গ্রামে শৌচাগার নির্মানে ১৮৩টি পরিবারের ১২ হাজার করে টাকা না দিয়ে লুঠ করেছে। বলা হয়েছিল নিজেদের খরচে নির্মাণ করলে প্রসাশন ছবি তুলে নিয়ে গেলে টাকা পাবে পরিবারগুলি। সেই টাকা দেয়নি ব্লক প্রসাশন ও পঞ্চায়েত।
শবর জনজাতির পরিবারের সদস্য বাবলু দন্ডপাট, ভানু দন্ডপাট, হারু দন্ডপাট, কাঙালি কোটাল, সন্তোষ কোটালদের বক্তব্য, প্রসাশন আগেও শৌচাগার নির্মানের টাকা খেয়েছে। এখন বরাদ্দ টাকায় ঘরের টাকাও লুঠ করার পদক্ষেপ নিয়েছে। এটা আমরা মানবো না।
২০১৯ সালে খেমাশুলিতে ৭২টি অনগ্রসর জনজাতির পরিবারের হাতে নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে তিন কাঠা করে জমির কাগজ তুলে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ সাত বছর অতিক্রান্ত তবুও পর্যন্ত ব্লক প্রসাশন ও ভূমিদপ্তর সেই জমিটুকুও তুলে দেয়নি। এই ঘটনার প্রতিকার চেয়ে এদিন বিডিও দপ্তর অভিযান করেন ভুক্তভোগী পরিবারগুলি। তাদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিডিও দপ্তর এলাকা। যদিও এই সমস্যার সমাধানে এদিন বিক্ষোভকারিদের কাছ থেকে দুদিন চেয়ে নেন বিডিও। তিনি বলেন, এই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন। বিক্ষোভকারিরা বলেন, সমস্যার সমাধান না হলে বিডিও দপ্তর অচল করে ঘেরাও অবস্থান চলবে।
Kharagpur
খড়্গপুরে ‘আবাসে কাটমানি’ বিক্ষোভ শবর লোধা জনজাতির মানুষদের
×
Comments :0