Madhya Pradesh Stampede

গোয়ালিয়রে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, জখম ৬

জাতীয়

গোয়ালিয়রে কলস যাত্রার পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার নবগ্রহ মন্দিরের কলস যাত্রার সময়।  ঘটনায় ছয়জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বেশিরভাগই মহিলা। সকলকে ডাবরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত মহিলার নাম বিমলা।
মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি নেতা ডঃ নরোত্তম মিশ্র একটি বিশাল নবগ্রহ মন্দির তৈরি করেছেন। দাবি করা হয়েছে এটিই বিশ্বের একমাত্র মন্দির। বিজেপি নেতা মঙ্গলবার ওই মন্দিরের সূচনা করেন। অনুষ্ঠানটি ২০ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। সকাল থেকেই গেট বন্ধ ছিল। অনুষ্ঠানের প্রথম দিনে হাজার হাজার মহিলা স্টেডিয়ামের কাছে জড়ো হয়েছিলেন। দর্শনার্থীরা একটি মাঠেই অপেক্ষায় ছিলেন মন্দির খোলার। যখন দরজা খোলা হয়, তখন হঠাৎ মহিলারা দৌড়াদৌড়ি শুরু করেন। শত শত মহিলা মাটিতে পড়ে যান এবং মানুষ তাদের পদদলিত করে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা দ্রুত আহত মহিলাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। হাসপাতালে এক মহিলার মৃত্যু হয়। মৃতের নাম এখনও জানা যায়নি। আহত হয়েছেন আরও ছয়জন। তাদের চিকিৎসা চলছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পদপিষ্ট হওয়া দর্শনার্থীদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। কারণ এই অনুষ্ঠান ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রথম দিনের এই ঘটনায় দর্শনার্থীদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই পদপিষ্টের ঘটনায় প্রশ্ন তুলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁর। নিহত মহিলার ক্ষুব্ধ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে কলশ যাত্রাস্থলে পৌঁছে ঘটনার জন্য জন্য প্রশাসনকে দায়ী করেন।

Comments :0

Login to leave a comment