বজবজে একটি ঝালাইয়ের গ্যারেজে বিস্ফোরণে ১ কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম ফারহান শেখ (১৭)। আহত হয়েছেন আরও ২ জন শ্রমিক। তাঁদেরকে বজবজের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে বজবজ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিজামউদ্দিন শেখ’র গ্যারেজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে একটি ট্যাঙ্কারের ঝালাইয়ের কাজ করছিল ওই ৩ জন শ্রমিক। আচমকা বিস্ফোরণে গ্যারেজের টিনের ছাউনি উড়ে গিয়েছে। গুরুতর জখম হয়েছেন ওই ৩ শ্রমিক। তাঁদেরকে বজবজের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১ জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন রয়েছেন ২ জন শ্রমিক। বজবজ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত শ্রমিকের বাড়ি বজবজের উত্তর বুঁইতা অঞ্চল এলাকায় বলে জানা গিয়েছে।
Explosion at Budge Budge
বজবজে গ্যারেজে বিস্ফোরণে কিশোর শ্রমিকের মৃত্যু
×
Comments :0