Theft

প্রয়াত সাংসদ সুব্রত মুখার্জি'র বাড়িতে চুরি

জেলা

সিপিআই(এম) নেতা প্রাক্তন সাংসদ প্রয়াত সুব্রত মুখার্জি-র বাড়িতে তালা ভেঙে আসবাবপত্র গহনা সহ সবকিছু নিয়ে চম্পট দিল দুষ্কৃতকারীরা।
প্রয়াত সুব্রত মুখার্জি'র বাড়ি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা শহরে। তাঁর ছেলে অর্ঘ মুখার্জি কর্মসুত্রে শিলিগুড়িতে থাকেন। সিপিআই(এম) প্রার্থীর প্রচারের জন্য কয়েকদিন ডালখোলাতেই ছিলেন। প্রচার শেষ করে নির্বাচনের দিন ২৩ এপ্রিল ভোট পর্ব মিটিয়ে সমস্ত ঘরে তালাবদ্ধ করে ফের কর্মস্থলে চলে যান। শনিবার প্রতিবেশিদের ফোনে জানাতে পারেন নিচের ঘরে উপরে ঘরে তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। খবর পেয়ে রবিবার বিকেলে নিজ বাড়িতে এসে দেখেন ঘরের আসবাবপত্র কিচ্ছু নেই। রুপোর কিছু জিনিস কাঁসার বাসনপত্র সবই চুরি হয়ে গিয়েছে। ডালখোলা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে, রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন ছেলে অর্ঘ মুখার্জি। যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ছেলে অর্ঘ মুখার্জি জানিয়েছেন শহরের মধ্যবর্তী এলাকায় প্রাচীন বাড়ি, প্রত্যেকের পরিচিত বাড়ি। বাবা ঠাকুরদার আমলের সমস্ত আসবাবপত্র এইভাবে এক লহমায় দুষ্কৃতকারীরা চুরি করে নিয়ে যাওয়ায় পরিবারের বড় সর্বনাশ করে দিয়ে গেলো।

Comments :0

Login to leave a comment