ইরান যুদ্ধে পাঠানো আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জ্বলতে থাকা ছবি বেরিয়েছিল সংবাদমাধ্যমে। আমেরিকার সেই অংশের সংবাদমাধ্যমের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনার হুমকি দিলেন সেদেশের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
নিজে মালিকানাধীন সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, ইরানে আমেরিকার ‘জয়কে’ খাটো করে দেখাচ্ছে সংবাদমাধ্যমের একাংশ। আমেরিকার জনগণকে সন্দিগ্ধ করে তুলছে জয় সম্পর্কে!
বাস্তব হলো দুসপ্তাহ পার করেও ইরানকে নতজানু করাতে পারেনি আমেরিকা-ইজরায়েল। সোমবার দুপুরে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে যে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক শহরে ভারী বোমাবর্ষণ হচ্ছে।
তবে ইজরায়েলেরই সংবাদমাধ্যম জানাচ্ছে এদিনই ইজরায়েলের মধ্যভাগে ফের আছড়ে পড়েছে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র।
পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে চীনকে সহায়তার জন্য বার্তা পাঠাতে হচ্ছে ট্রাম্পকে।
এদিকে আব্রাহাম লিঙ্কন প্রসঙ্গে ছবিকে ‘এআই দিয়ে করা ভুয়ো’ বলে দাবি করেছেন ট্রাম্প। সংঘাতের মধ্যেই আমেরিকার আরেক যুদ্ধজাহাজ ইউএসএস ফোর্ডকে আক্রমণের লক্ষ্য করেছে। বিমানবাহী এই জাহাজে আক্রমণ করার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ।
এই মুখপাত্র বলেছেন, ‘লোহিত সাগরে জেরাল্ড ফোর্ড ইরানের কাছে বিপদ। ইরানের ওপর হামলার জন্য ব্যবহার করা হচ্ছে এই জাহাজকে।
IRAN USA
ইরান যুদ্ধ: দেশের সংবাদমাধ্যমকে দেশদ্রোহে দায়ী করলেন ট্রাম্প
জেরাল্ড ফোর্ড। আব্রাহাম লিঙ্কনের পর আমেরিকার এই জাহাজ এবার নিশানা ইরানের।
×
Comments :0