Motorcycle Accident In Raiganj

মোটরসাইকেল দুর্ঘটনায় রায়জঞ্জে মৃত দুই

জেলা

শনিবার সকালে উত্তর দিনাজপুর জেলার রায়জঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায়  দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন চান্দাহার এবং ভাতঘড়া গ্রামে বাসিন্দা দুই টিউবওয়েল মিস্ত্রি ভজন মণ্ডল(৪০) এবং সমসের আলি’র(৩৫)। প্রতিদিনের মত এদিন সকালেও দুজনে বিহারের একাটি গ্রামে কাজে গিয়েছিলেন। কাজ শেষে মোটর বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। রায়গঞ্জে পৌছানোর আগেই ১২ নম্বর জাতীয় সড়কের বারদুয়ারি মোড়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে মটরসাইকেলটি। রাস্তায় ছিটকে পড়েন দুজনেই। ঘটনাস্থলে মৃত্যু হয় মটরসাইকেলে বসে থাকা ভজনের। স্থানীয় বাসিন্দারা দ্রুত সমসেরকে টোটোতে চাপিয়ে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী রিয়াজ আলি বলেন, দুই টিউবওয়েল মিস্ত্রির বাড়ি চান্দাহার এবং  ভাতঘড়া গ্রামে। নিহতেরা সম্পর্কে কাকা ভাইপো। 
 

Comments :0

Login to leave a comment