পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। এলাকায় গভীর শোকের ছায়া। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের আঙুল পুলিশ প্রশাসনের মদতে মাটি পাচারকারী ও মাটিয়া থানার বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে বসিরহাট পুলিশ জেলার মাটিয়া থানার রাজাপুরে। মৃত দুই যুবক রাজাপুর দাসপাড়ার বাসিন্দা পার্থ দাস (২৮) ও রাজপুরের বাসিন্দা শামীম মণ্ডল (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে আকিপুরের দিক থেকে মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিল দুই যুবক। উল্টো দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রলি সজোরে ধাক্কা মারে মোটরবাইকটিকে। ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, রাত হলেই বেপরোয়া হয়ে ওঠে মাটি পাচারের ট্রলি গুলি। এলাকায় কৃষি জমি, মেছো ঘেরির মাটি পাচার চলছে দেদার। শাসকদলের নেতাদের মদতে এলাকায় এলাকায় পুকুর, ডোবা ভরাট চলছে নির্বিবাদে। মাটিয়া থানা, স্থানীয় প্রশাসন সব জেনেও নিশ্চুপ থাকে। দুটি যুবকের প্রাণ চলে গেল। কে নেবে এর দায়? অবিলম্বে এই রাস্তা দিয়ে বেআইনি মাটির গাড়ির দৌরাত্ম্য সহ ভারি যানবাহন চলাচল বন্ধ করতে হবে। বেআইনি উপায়ে কৃষি জমির মাটি কেটে পাচার এবং এলাকায় এলাকায় জলাশয় পুকুর ভরাট বন্ধ করতে হবে। দুই যুবকের মৃত্যুর জন্য দায়ী যে বা যারা তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি ও মৃত দুই যুবকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবিতে শনিবার সকালে খোলাপোতা ভেবিয়া শ্মশান রোডে রাজাপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
Two killed in soil smuggling trolley
উত্তর ২৪ পরগনায় মাটিয়ায় মাটি পাচারের ট্রলির ধাক্কায় মৃত দুই, অবরোধ স্থানীয়দের
ছবি-দুই যুবকের মৃত্যুর ঘটনায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ স্থানীয়দের।
×
Comments :0