আন্তর্জাতিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন করে ইরানের উপর আক্রমণ করেছে মার্কিন-ইজরায়েল যৌথ শক্তি। সার্বভৌমত্ব ভেঙে দিতে চাইছে তারা।ইরানের উপর মার্কিন-ইসরায়েলি অবৈধ, সাম্রাজ্যবাদী আক্রমণের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখায় বাম দলগুলি। বিক্ষোভ সভায় সিপিআই(এম)-র তরফে বক্তব্য রাখেন প্রবীণ নেত্রী বৃন্দা কারাত।
এদিন বৃন্দা কারাত বলেন, "ট্রাম্প তাদের অস্ত্র ও প্রযুক্তির মাধ্যমে গোটা বিশ্বে আধিপত্য কায়েম রাখতে চাইছে। মার্কিন সাম্রাজ্যবাদ চাইছে বিশ্বের সমস্ত দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সেই ঠিক করবে। অন্যদিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী কিভাবে ইজরাইলের প্রধানমন্ত্রী নেতানেয়াহুর সঙ্গে দেখা করলেন। যে ইসরায়েল গাজায় ধ্বংসলীলা চালিয়েছে। সেই গণহত্যা সমর্থন করলেন নেতানেয়াহুর সঙ্গে হাত মিলিয়ে। পরোক্ষভাবে ধ্বংসলীলার সমর্থন করলেন মোদী।"
তিনি আরও বলেন, "আমেরিকার সাথে দ্বিপাক্ষিক কথাবার্তা চলছিল ইরানের তার মধ্যেই বিনা প্ররোচনায় একের পর এক হামলা চালায় তারা। খামেইনি ও তার পরিবারকে খুন করেছে। আমাদের দেশ আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘটনার পরও চুপ করে রয়েছেন। এটা শুধু চুপ করে থাকা নয় এটা হচ্ছে আমেরিকার কাছে আত্মসমর্পণ।"
তিনি জানিয়েছেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসন ও ইসরাইলে জায়নবাদী আক্রমণ এই ঘটনার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে সোচ্চার হবে সিপিআই(এম)।
Comments :0