Iran US

বিশেষ বৈঠক ট্রাম্পের, চলতি সপ্তাহেই ইরানে হামলার আশঙ্কা

আন্তর্জাতিক

যে কোনও সময় ইরানে হামলা শুরু করতে পারে আমেরিকা। হোয়াইট হাউসে শীর্ষ স্তরের সুরক্ষা আধিাকিরকদের সঙ্গে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর শুরু হয়েছে এমন আলোচনা।
হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট যদিও বৈঠককে ‘নিয়মমাফিক‘ বলেছেন। সেই সঙ্গে লেভিট জানিয়েছেন যে ইরানের সঙ্গে আলোচনার দায়িত্বপ্রাপ্ত স্টিভ উইটকফ এবং জারেড কুশনারের বক্তব্য জানানোর জন্য এই বৈঠক করা হয়েছে। 
আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিো সহ শীর্ষ স্তরের আধিকারিকরা যোগ দেন বৈঠকে।
আমেরিকার সংবাদমাধ্যম জানাচ্ছে যে প্রতিরক্ষা আধিকারিকরা বৈঠকে সামরিক প্রস্তুতি সম্পর্কে ট্রাম্পকে তথ্য দিয়েছেন। সূত্রের উল্লেখ করে জানানো হয়েছে যে ইরানকে ঘিরে গত বেশ কয়েকদিন প্রস্তুতি চালাচ্ছে আমেরিকা। তা এমন পর্যায়ে পৌঁছেছে যে চলতি সপ্তাহেই হামলা হতে পারে। 
এদিকে ওয়াশিংটনে গাজার ‘পুনর্গঠনে শান্তি পরিষদের’ বৈঠকে ট্রাম্প ভাষণ দিয়েছেন সেখানেও ইরানের প্রসঙ্গ তুলেছেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘‘আমরা ইরানের সঙ্গে  সমঝোতায় পৌঁছাতে পারি আবার না-ও পারি। সম্ভবত আগামী দশদিন আমাদের দেখতে হবে সমাধান সূত্রে পৌঁছানো যায় কিনা।’’ 
গত বছর ইজরায়েলের সঙ্গী হয়ে ইরানে সামরিক হামলা চালিয়েছিল আমেরিকা। তবে তার ফল ভালো হয়নি। ইজরায়েলে পালটা আঘাত করেছে ইরান। আবার পশ্চিম এশিয়ায় আমেরিকার সেনাঘাঁটিতেও চালিয়েছে হামলা। তার মধ্যে সবচেয়ে বড় কাতারের আল উদেইদে হামলা চালায় ইরান। নিজেদের সেনা সরাতে বাধ্য হয়েছিল আমেরিকা। এবার প্রস্তুতি আরও জোরালো করছেন ট্রাম্প। 
বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, ‘‘ইরানকে ঠিক করতে হবে আমাদের রাস্তায় চলবে কিনা। যদি যোগ দেয় খুব ভালো। যদি যোগ না-ও দেয়, তা’হলেও ভালো। তবে সেক্ষেত্রে অন্য রাস্তা ধরা হবে।’’  
এদিকে গাজার শান্তি পরিষদের বৈঠক ট্রাম্প করলেও ইজরায়েল সমানে হামলা চালিয়ে যাচ্ছে।

Comments :0

Login to leave a comment