বন্যা পীড়িত মানুষের সরকারী ত্রাণ বিলি না করে তৃণমূলের পার্টি দপ্তরে মজুত। তৃণমূলের পরাজয়ের পর পার্টি দপ্তরে তালা। মাঝ রাতে সেই দপ্তর থেকে মজুত করে রাখা ত্রাণ সামগ্রিক সরাতে এলে এলাকার মানুষের নজরে পড়ে। স্থানীয় মানুষ জড়ো হওয়ার আগেই তৃণমূলীরা পালিয়ে যায়। তৃণমূলের পার্টি দপ্তরের মধ্যে বস্তা বস্তা ত্রাণ সামগ্রিক সহ সরকারী ত্রিপলের স্তূপ দেখে মানুষের চক্ষু চড়কগাছ। গত বছর তিন মাসে পরপর ৬ বার বন্যা হয়। গরীব মানুষ খাদ্য,পানীয় জল সংকটে হাহাকার করেন। আর সরকারী ত্রাণ গরীব মানুষকে না দিয়ে তৃণমূল পার্টি দপ্তরে মজুত করে তা পাচার করেছে বলে স্থানীয় মানুষ ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ তোলেন। এখনও সেই ত্রান সামগ্রিক মজুত রয়েছে।
এই ঘটনা ঘটেছে ঘাটাল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ওয়ার্ড কমিটির কার্যালয়ে। এমনকি গত ২১ সালের বন্যার ত্রাণ সামগ্রিক ও এখনও মজুত রয়েছে। বন্যা পীড়িত গরীব মানুষকে সরকারী ত্রাণ সামগ্রিক না দিয়ে সেটাও চুরি করেছে তৃণমূল। তৃণমূল পার্টি অফিস থেকে রাতের অন্ধকারে পাচারের সময় উদ্ধার হয় বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। ২০২১ এবং ২০২৫ এর বন্যার সময় ত্রিপল এবং যাদের বাড়ি ভেঙে গিয়েছিল তাদের জন্য বরাদ্দ হওয়া রান্নার সরঞ্জাম ও উদ্ধার হয়। ২০২৬ এর রাজ্যের পালাবদল হতেই পার্টি দপ্তর বন্ধ হয়ে যায়। তারপরই উঠে আসে এমন ঘটনা।
Undistributed relief materials
বিলি না করা ত্রাণসামগ্রী মজুত পার্টি অফিসে, পাচারের চেষ্টা, ক্ষোভ স্থানীয়দের
×
Comments :0