Vijay meets Governor

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিজয়, সংশয় গরিষ্ঠতায়

জাতীয়

টিভিকে নেতা থালাপতি বিজয় বুধবার তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করেন এবং রাজ্যে সরকার গঠনের দাবি জানান। তবে টিভিকে এককভাবে বহু আসনে জয়যুক্ত হলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নেই। কংগ্রেস সমর্থনের সিদ্ধান্ত দিয়েছে। 
তামিলনাডু বিধানসভার নির্বাচনে  ২৩৪ আসনের মধ্যে ১০৮ আসনে জয়লাভ করে। তবে, সরকার গঠনের জন্য ১১৮ বিধায়ক প্রয়োজন।
বুধবার লোক ভবনের আমন্ত্রণে টিভিকে-র প্রতিষ্ঠাতা বিকেল ৩টা ১৫ মিনিটে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। বৈঠকে তাঁর সঙ্গে দলের নেতা ‘বুসি’ এন আনন্দ, আধব অর্জুন, কে এ সেনগোট্টাইয়ান, সি টি নির্মল কুমার প্রমুখরাও সেখানে উপস্থিত ছিলেন।
তামিলনাড়ুর রাজ্যপালের বাসভবনের সূত্রে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, পরবর্তী সরকার গঠনের জন্য টিভিকের  ১১৮ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। টিভিকে-র আসন ১০৮। ফলে গরিষ্ঠতা যাচাই করে নিতে চাইছেন তিনি।
টিভিকে নেতা ও তামিলনাড়ুর কংগ্রেস নেতৃত্বের মধ্যে বৈঠকে কংগ্রেসের তরফে টিভিকে-কে সমর্থন জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই বিজয় রাজ্যপালের সঙ্গে দেখা করেন। ৫টি আসনে জয়ী কংগ্রেস এখন বিজয়কে সমর্থন করার নেওয়ায় তাদের আসন সংখ্যা বেড়ে ১১৩ হয়েছে।
অনেকেই মনে করছেন, টিভিকে সরকার গঠনের জন্য ভিসিকে এবং ডিএমকে জোটে থাকা দু’টি বাম দলের সমর্থন পেতে আগ্রহী। তবে, বামপন্থীরা সিদ্ধান্ত এখনও নেননি। 
সম্প্রতি তামিলনাড়ু বিধানসভা  
টিভিকের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ৭ মে বিজয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।  
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে, ডিএমকে ৫৯টি, এআইএডিএমকে ৪৭টি, কংগ্রেস ৫টি, পিএমকে ৪টি, আইইউএমএল ২টি, সিপিআই ২টি, ভিসিকে ২টি এবং সিপিআই-এম ২টি আসন জিতেছে। বিজেপি, ডিএমডিকে এবং এএমএমকে ১টি করে আসন জিতেছে।

Comments :0

Login to leave a comment