Assembly 2026: Jadavpur

বিপুল উৎসাহে ভোট যাদবপুরেও, সর্বত্র ছুটছেন বিকাশ ভট্টাচার্য

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

যাদবপুরে সম্মিলনী মহাবিদ্যালায়ের বুথে বিকাশ ভট্টাচার্য।

ভোটদতারা বিপুল উৎসাহে ভোট দিচ্ছেন যাদবপুরেও। এই কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী বিকাশ ভট্টাচার্য ছুটছেন সর্বত্র।
যাদবপুরে রায়পুরে বুথ জ্যামের চেষ্টা করে তৃণমূলের। কিন্তু মানুষ প্রতিরোধ করেন। কিউআরটি টিমকে জানানোর পর সক্রিয় হয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সব বুথে ঘুরছেন। 
যাদবপুরের একটি বুথে ইভিএম মেশিন খারাপ ছিল। দেরিতে শুরু ভোট। এখন স্বাভাবিক ছন্দে চলছে। একাধিক বুথে বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থ মানুষদের আলাদা লাইন করিয়ে ভোট নেওয়া হচ্ছে। 


একশো শতাংশ বুথে পোলিং এজেন্টরা আছেন। ১০৯ নম্বর ওয়ার্ডে বেলা একটা পর্যন্ত বড় কোনও গোলমালের খবর পাওয়া যায়নি। তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলররা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তবে অভিযোগ জানালে কুইক রেসপন্স টিম ব্যবস্থা নিচ্ছে। 
সকাল থেকে দেখা গিয়েছে বিজয়গড়, সন্তোষপুর, হালতুর বিভিন্ন বুথে দীর্ঘ লাইন। সেই প্রবণতা দুপুরেও বজায় রয়েছে।

Comments :0

Login to leave a comment