KMC

শুরু দলবদল, সরকার বদলে বরাদ্দ কমবে কলকাতার?

কলকাতা

রাজ্য বিধানসভায় পট পরিবর্তন হয়েছে। সরকার গড়তে চলেছে বিজেপি। কিন্তু রাজ্যের প্রায় সব কর্পোরেশন ও পৌরসভা এখনও পর্যন্ত দখলে রয়েছে তৃণমূলের। এখন সরকার বদলের পর পরিস্থিতি কী হবে তা নিয়ে চলছে আলোচনা।
একমাত্র নদীয়ার তাহেরপুর পৌরসভা বামেদের দখলে। রাজ্যের সব কর্পোরেশন ও পৌরসভা গুলির মধ্যে প্রথম নির্বাচন হবে কলকাতা কর্পোরেশনের। চলতি বছর ডিসেম্বর অব্দি তৃণমূল কংগ্রেসের বোর্ডের মেয়াদ রয়েছে কর্পোরেশনে। 
কিন্তু রাজ্য সরকারের পরিবর্তন হওয়ার পরেই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলর সরাসরি ভাবে বিজেপির পতাকা গ্রহণ করেছেন। তার মধ্যে রয়েছেন ১৮ নম্বর ওয়ার্ডের সুনন্দা সরকার বিজেপি-র পতাকা হাতে ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। 
কর্পোরেশনে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪ টি ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। তিনটি ওয়ার্ডে জয়ী হয় বিজেপি দুটি ওয়ার্ডে বামফ্রন্ট দুটি ওয়ার্ডে কংগ্রেস ও তিনটি ওয়ার্ডে জয়ী হয় নির্দল প্রার্থীরা। 
কলকাতা কর্পোরেশন সহ পৌরসভা নির্বাচনে বিপুল জালিয়াতি, ভোট লুটের অভিযোগ তীব্র ছিল। কলকাতা কর্পোরেশনের ভোটও গতবার বিধানসভা ভোটের পর পিছিয়ে দেওয়া হয়। 
কিন্তু বর্তমানে কাউন্সিলরদের দলবদলের পর কলকাতা কর্পোরেশনে তৃণমূলের কাউন্সিলরদের সংখ্যা ১৩৯। বামেদের দুই ও বিজেপি’র চার কাউন্সিলর রয়েছে।। কংগ্রেস ও নির্দলের কোনও কাউন্সিলর বর্তমানে নেই। 
উল্লেখ্য, নির্দল তিন কাউন্সিলরই যোগ দেন তৃণমূলে। কংগ্রেসের এক কাউন্সিলরও যোগ দিয়েছিলেন। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে বিধানসভা ভোটে প্রার্থী হন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। 
২০২১ সালে ১৯ ডিসেম্বর কলকাতা কর্পোরেশনের ভোট হয়। ২১ ডিসেম্বর সেই ভোটের ফল বের হয়। ২৪ ডিসেম্বর সমস্ত জয়ী কাউন্সিলররা শপথ নেন।  
রাজ্যে বিজেপি’র সরকারের ভূমিকা সম্পর্কে বিভিন্ন আলোচনা রয়েছে। কর্পোরেশনের বাম পরিষদীয় দলনেতা মধুছন্দা দেব বলেছেন, যেহেতু কলকাতা কর্পোরেশনের বোর্ড তৃণমূলের। তাই সরকারে বিজেপি আসার পর কর্পোরেশনের প্রাপ্য টাকা কমিয়ে দিতে পারে। সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন কলকাতার মানুষ। তারা পরিষেবা থেকে বঞ্চিত হবেন।‘‘ তিনি বলেন, ‘‘এমনিতেই তৃণমূলের বোর্ড পরিষেবা থেকে বঞ্চিত করেছে। অধিবেশনেও আলোচনা হয় না।" 
কলকাতা কর্পোরেশনের নিয়ম অনুযায়ী প্রথমে জয়ী কাউন্সিলররা শপথ গ্রহণ করবেন। তারপর সংখ্যাগরিষ্ঠ দলের কাউন্সিলররা অধিবেশন থেকে ঠিক করবেন কে মেয়র হবেন কে ডেপুটি মেয়র হবেন ও মেয়ার পারিষদ সদস্যই বা কারা হবেন।
তৃণমূল কাউন্সিলদের দল বদল নিয়ে মধুছন্দা দেব বলেন, "দলবদলের সংস্কৃতি কর্পোরেশনে নিয়ে এসেছে তৃণমূলই। ২০১০, ২০১৫ সালের পর বিরোধীদের অনেক কাউন্সিলরকে ভয় প্রলোভন দেখিয়ে দলবদল করিয়েছে।‘‘
কলকাতায় এখন বিধায়ক-কাউন্সিলরের সংখ্যা 
৫। এই কাউন্সিলর-বিধায়করা প্রত্যেকেই ছিলেন তৃণমূলের। এবার বিধানসভা ভোটের পর ফিরহাদ হাকিম এবং সন্দীপন সাহা কেবল তৃণমূলের কাউন্সিলর-বিধায়ক। এছাড়াও বিজেপি’র দুই কাউন্সিলর-বিধায়ক হয়েছেন সজল ঘোষ ও বিজয় ওঝা। 
সদ্য দল বদলানো কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক চৌরঙ্গী বিধানসভা থেকে বিজেপি’র টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। জোড়াসাঁকো বিধানসভা থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়ে বিজয় উপাধ্যায় হেরে গিয়েছেন

Comments :0

Login to leave a comment