Worker injured

উত্তরপ্রদেশে নিৰ্মীয়মান ভবনের মেঝে ধসে যাওয়ায়, আহত শ্রমিক

জাতীয়

শুক্রবার উত্তর প্রদেশের ফিরোজাবাদে একটি নিৰ্মীয়মান ভবনের মেঝে ধসে যাওয়ায় এক ডজনের ও বেশি শ্রমিক আহত হয়েছেন। স্থানীয় এক বাসিন্দার দোতলা বাড়িতে কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে। 
শ্রমিকরা যখন উপরতলার মেঝে ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছিলো ঠিক তখনই সেখানের একটি অংশ ধসে যায়। হঠাৎ মেঝে ধসে পড়ার ফলে ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েন, যার ফলে ঘটনাস্থলে আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা অনুমান করেছেন যে ঘটনার সময় প্রায় ২০ থেকে ২২ জন শ্রমিক সেখানে উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা যত দ্রুত সম্ভব ঘটনাটি কর্তৃপক্ষকে জানান। ফলে কিছুক্ষনের মধ্যেই পুলিশ ও প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলের উপস্থিত হন।
যত দ্রুতসম্ভব উদ্ধারের কাজ ও শুরু করে দেওয়া হয়। পাশাপাশি ইমার্জেন্সি টিমও আটকে পড়া শ্রমিকদের তাড়াতাড়ি সুস্থভাবে উদ্ধার করার চেষ্টা করে। 
আহত শ্রমিকদের চিকিৎসার জন্য এম্বুলেন্সে করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও আহতদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি  তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
 

Comments :0

Login to leave a comment