নৈহাটি পৌরসভার আর বিসি রোডে তৃণমূল পার্টি অফিসের উল্টো দিকে একটি হার্ডওয়ারের দোকানের পাশ থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার হয়েছে। পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে।
স্থানীয় কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী পৌঁছে পুলিশকে খবর দেন। দ্রুততার সঙ্গে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। শান্তিপূর্ণ এলাকায় বোমা উদ্ধার নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী বলেন, ওই স্থানে কলের পাশে একটি পরিত্যক্ত টবে প্রায় ৫-৬টি তাজা বোমা রাখা ছিল। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ভোটের আগে এলাকায় অশান্তি পাকাতে কেউ বোমাগুলি রাখতে পারে। নৈহাটি থানার পুলিশ তদন্ত করে দেখছে।
Naihati Bomb
নৈহাটিতে বোমা উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য
×
Comments :0