ইরানে শাসন বদলের চেষ্টাকে সেদেশের মানুষ সমর্থন করবেন না। আমেরিকাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন চীনের বিদেশ মন্ত্রী। তিনি বলেছেন, হাতের মুঠি করলেই বোঝানো যায় না এমন সামরিক সংঘাতের পিছনে শক্ত কোনও কারণ রয়েছে। বিশ্বকে জঙ্গলের শাসনে ফিরিয়ে নেওয়া যায় না।’’
ইরানকে দখলের পর নতুন শাসক ঠিক করার প্রক্রিয়ায় অংশ নেওয়ার ইচ্ছা জানিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি। নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি দিয়েছেন। আর ইরানের সুরক্ষা পরিষদের সচিব বলেছেন এমন ইচ্ছা নিয়ে কবরে যেতে হবে আমেরিকাকে।
রবিবার বেজিঙে একটি আন্তর্জাতিক সম্মেলনের মাঝে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দেন চীনের বিদেশ মন্ত্রী ইয়াং ই। চীনের সংবাদমাধ্যম ‘শিনহুয়া‘ জানিয়েছে যে ইয়াং ইরানে যুদ্ধ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে কড়া অবস্থানই জানিয়েছেন।
ইয়াং বলেছেন, ‘‘তথাকথিত রঙিন বিপ্লব করে বা কোনওভাবে সরকার বদলানোর মতলব কষলে ইরানের মানুষ তাকে সমর্থন করবেন না।‘‘
চীনের বিদেশ মন্ত্রী বলেন, ‘‘সব দেশের সার্বভৌমত্বকে মর্যাদা দিতে হবে। মধ্য প্রাচ্যে এখনই সামরিক অভিযান বন্ধ করতে হবে। না হলেও সংঘাতের তীব্রতা আরও বাড়বে।’’
CHINA IRAN
জঙ্গলের শাসনে ফেরা যায় না, ইরান আক্রমণের নিন্দায় চীন
×
Comments :0