গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ের পর বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মাথায় বাংলাদেশ সেনাবাহিনীতে বড় ধরনের পরিবর্তন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেওয়ার পরপরই সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে এবং কৌশলগত গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।
ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনী সদর দপ্তর থেকে জানানো হয়েছে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইসহ একাধিক গুরুত্বপূর্ণ পদের পরিবর্তন নিশ্চিত করা হয়েছে।
এবারের রদবদলে সবচেয়ে আলোচিত নাম লেফটেন্যান্ট জেনারেল এম মাইনুর রহমান। তিনি এর আগে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি হিসেবে দায়িত্বরত ছিলেন। তাকে এখন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে।
প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তরের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে। ওই পদে থাকা মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে সরিয়ে সেখানে আনা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানকে। বিদায়ী পিএসও কামরুল হাসানকেও বিদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সব থেকে উল্লেখ্য ভারত থেকে ফিরিয়ে আনা হয়েছে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে। তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
Bangladesh Army
বাংলাদেশ সেনায় একাধিক পরিবর্তন
×
Comments :0