Iran USA

লেবানন থেকে হাত গোটাও, আমেরিকাকে বলছে ইরান

আন্তর্জাতিক

কেবল ইরানে নয়, মধ্য প্রাচ্যে সব ধরনের সংঘাত বন্ধ করতে হবে আমেরিকাকে। বিশেষ করে লেবাননে ইজরায়েলের হানাদারি বন্ধেরও দায়িত্ব নিতে হবে।
আমেরিকার প্রস্তাবের জবাবে এই মর্মে পালটা শর্ত দিয়েছে ইরান। 
এদিকে তেহরানের জবাবের পর রবিবার আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। দিন কয়েক আগে নেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন যে ইরান সামরিক বিচারে পরাজিত। দু’সপ্তাহের মধ্যে পুরো ইরানকে গুঁড়িয়ে দিতে পারে আমেরিকা। 
লেবাননের সঙ্গে সংঘর্ষ বিরতির চুক্তি করার পরও আমেরিকার সঙ্গী ইজরায়েল লেবাননে পরপর হামলা চালিয়ে যাচ্ছে। 
এদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ফের বলেছেন, ‘‘আমেরিকার সঙ্গে সংঘর্ষ বিরতি চায় ইরান। কিন্তু তার মানে এই নয় যে ইরান আত্মসমর্পণ করবে।’’
সোশাল মিডিয়া পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, ‘‘ইরানের লক্ষ্য স্পষ্ট। ইরানের মানুষের অধিকারকে মর্যাদা দিতে হবে। ইরান জাতীয় স্বার্থকে রক্ষা করবে।’’ তিনি বলেছেন, ‘‘সময় আমেরিকার সঙ্গে নেই। ফলে নিজের স্বার্থেই আমেরিকার উচিত বেপরোয়া না হওয়া। এমনিতেই চোরাবালিতে পড়েছে আমেরিকা। নিজেদের বিপদ আর না বাড়ানোই তাদের পক্ষে ভালো হবে।’’ 
ট্রাম্পের পক্ষে চিন্তার আরেক কারণ মধ্য প্রাচ্যে তাদের সঙ্গীরাও সামরিক আগ্রাসনের পক্ষে থাকছে না। আবার দেশের মধ্যে সংবাদমাধ্যমের সমীক্ষায় দেখা গিয়েছে ট্রাম্পের পক্ষে সমর্থন হু-হু করে নামছে।

Comments :0

Login to leave a comment