ধানের খড় বোঝাই গাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ১৯ নম্বর জাতীয় সড়কে। রবিবার দুপুর দুটো নাগাদ রানিগঞ্জ থেকে আসানসোল অভিমুখে যাচ্ছিল একটি খড় বোঝাই ৪০৭ গাড়ি। হঠাৎই সেই গাড়িতে আগুন লেগে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে গাড়ির চারপাশে। লেলিহান শিখায় খড় জ্বলতে থাকে। জাতীয় সড়কের জেকে নগর ও বেনালির মাঝেই গাড়ি থামালে গাড়ির চালক কেবিনেই আটকে পড়েন। স্থানীয়রা তৎপর হয়ে দ্রুত গাড়ির চালককে উদ্ধার করে এবং আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে রানিগঞ্জের দমকল বাহিনীকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। এই ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচলে ব্যহত হয়। কী কারণে আগুন লাগলো তা জানা যায়নি।
Raniganj Fire
খড় বোঝাই লরিতে আগুন রানিগঞ্জে
×
Comments :0