রাস্তা থেকে অ্যাম্বুলেন্স থেকে নার্সিং হোমে রুগী নামানোর বেপোরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হলো নার্সিং হোমের নিরাপত্তারক্ষীর। আহত রুগী ও রুগীর আত্মীয় সহ ৬। রবিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে, উলুবেড়িয়ার বাজারপাড়ায় একটি বেসরকারী হাসপাতালের সামনে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যাক্তির নাম বৈদ্যনাথ করন (৫২)। বাড়ি উলুবেড়িয়া থানার বহিরা গ্রাম পঞ্চায়েতের বিরুপুর গ্রামে। মৃত ব্যাক্তি ঐ নার্সিং হোমের নিরাপত্তরক্ষী। পুলিশ মৃতহেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র গভার্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
জানা গেছে, রাত বাড়লেই উলুবেড়িয়া শহরের রাস্তায় বেপোরোয়া বাইক চালকের আনাগোনা বেড়ে যায়। এদিন রাত আড়াইটা নাগাদ উলুবেড়িয়া শহরের বাজারপাড়ায় ওটি রোডের পাশে থাকা একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করার জন্য একটি রুগীকে আনা হয়। রুগীকে অ্যাম্বুলেন্স থেকে মৃত নিরাপত্তরক্ষী সহ তিনজন স্টেচারে করে নামাচ্ছিল। সেই সময় উলুবেড়িয়া স্টেশন মোড়ের দিক থেকে আসা এক বাইক আরোহী প্রবল গতিতে স্টেচার সহ বাকিদের ধাক্কা মেরে রাস্তায় পড়ে যায়। প্রবল গতিতে ধাক্কা মারার ফলে বাকিরাও রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৈদ্যনাথ করনের। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র গভার্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে কোলকাতায় স্থানান্তর করাহয়েছে বলে জানা গেছে।
Uluberia Accident
বেপরোয়া বাইকের ধাক্কায় উলুবেড়িয়ায় মৃত ১, জখম ৬
×
Comments :0