সোমবার ফের সুপ্রিম কোর্টে হবে কলকাতা পৌরসভা ওয়ার্ড পুনর্বিন্যাস এবং নির্বাচন সংক্রান্ত মামলা। এদিন মামলার শুনানিতে মামলাকারিদের পক্ষ থেকে আবেদন করা হয় মামলা কলকাতা হাইকোর্টে কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। রাজ্যের পক্ষ থেকে এই আবেদনের বিরোধী করা হয়। সুপ্রিম কোর্টে জানায় যে তারাও চায় কলকাতা হাইকোর্ট এই মামলার নিশপত্তি হোক। সেই রায় নিয়ে কোন আপত্তি থাকলে দুই পক্ষের কাছে সুপ্রিম কোর্টে যাওয়ার দরজা খোলা থাকবে বলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।
সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে আদালত চায় কলকাতা পৌরসভার নির্বাচন যাতে দ্রুত হয়।
শুনানিতে আদালত জানায়, তারা এই মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর নির্দেশ দেবে। সেখানেই ঠিক হবে মামলার ভবিষ্যৎ। প্রধান বিচারপতি জানান, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের দেওয়া নির্বাচন সংক্রান্ত নির্দেশের ওপর স্থগিতাদেশ থাকবে।
রাজ্যের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের প্রস্তাব শোনার পর মামলাটি আবার সোমবার শুনানির জন্য আবেদন করেন। সলিসিটর জেনারেল বলেন, ‘ওই দিন আদালতের প্রস্তাব নিয়ে রাজ্যের সিদ্ধান্ত জানানো হবে।’ রাজ্যের এই আবেদনকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট।
গত শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী রাজ্যকে প্রশ্ন করেন, ‘কলকাতা পৌরসভা যদি ভেঙে দেওয়া হয়ে থাকে এবং নির্বাচিত পৌরসভার অস্তিত্বই না থাকে, তাহলে সেই পৌরসভার কাছ থেকে ৬০১ নম্বর ধারায় সুপারিশ কী ভাবে পাওয়া সম্ভব? যে সংস্থার অস্তিত্ব নেই, তার সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার কী ভাবে ওই আইনি ক্ষমতা প্রয়োগ করবে?’
সিপিআই(এম) কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দীপু দাস ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে মামলা করেন হাইকোর্টে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ তাতে কোনও অন্তর্বর্তী নির্দেশ না দিয়েই দু’পক্ষের কাছে হলফনামা চেয়েছিল। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে এবং তার পরের দু’সপ্তাহের মধ্যে মামলাকারীকে হলফনামা দিতে বলেছিলেন। সিঙ্গল বেঞ্চের ওই অবস্থানকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন দীপু দাস। তার কথায় এই সময়ের মধ্যে নির্বাচন হয়ে যাবে যার ফলে মামলার কোন গুরুত্ব থাকবে না।
ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এখনই পৌরভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। আসন পুনর্বিন্যাস নিয়ে যে মামলা হয়েছিল, তার শুনানি শেষ হয়েছে। তার আগে ভোটের বিজ্ঞপ্তি জারি করা যাবে না। এরপরই সুপ্রিম কোর্টে যায় রাজ্য।
এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
বিকাশরঞ্জন ভট্টাচার্যের কথায়, পৌরসভা ভেঙে যাওয়ার পরে পুর কমিশনারের ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করার ক্ষমতাই নেই। অথচ তিনি সেই ক্ষমতা প্রয়োগ করেছেন।
অভিযোগ, ওয়ার্ডগুলির সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে যুক্তিসঙ্গত সামঞ্জস্য রাখা হয়নি। ওয়ার্ডগুলির জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক সামঞ্জস্যের বিষয়গুলি যথাযথ ভাবে বিবেচনা করা হয়নি।
Supreme Court KMC
হলো না পৌর মামলার নিষ্পত্তি সোমবার ফের শুনানি
×
Comments :0