Bangladesh

বিকেলে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন তারেক

আন্তর্জাতিক

সাংসদ হিসাবে শপথ নিচ্ছেন তারেক রহমান সহ বিএনপি সাংসদরা।

মঙ্গলবার বেলা পৌনে ১১টা নাগাদ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে শপথ সাংসদ হিসাবে শপথ নিলেন তারেক রহমানসহ বিএনপির সাংসদরা।

শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা অংশ নেন। শপথের পর বেলা সাড়ে ১১টায় বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে পরিষদীয় নেতা নির্বাচিত করা হয়। 

এদিন বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। 

সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।

গত বৃহস্পতিবার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 

অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছে জামায়াতে ইসলামী, যাদের পরিষদীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান।

সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন।

Comments :0

Login to leave a comment