Jhargram Road

‘আগে রোড, পরে ভোট‘! টানা অবরোধ ঝাড়গ্রামের রাজ্য সড়কে

জেলা

ঝাড়গ্রাম শহরের উপকন্ঠে বেত কুন্দরিতে রাজ্য সড়কে অবরোধ। ছবি: চিন্ময় কর

দীর্ঘদিন হয়ে রাস্তার বেহাল দশা। ঝাড়গ্রাম ব্লকের খারাংডাঙা থেকে কন্যাডোবা পর্যন্ত ভয়াবহ অবস্থা। রাস্তার দাবিতে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। চলল অবরোধ।
ঝাড়গ্রাম শহরের উপকন্ঠে বেত কুন্দরি। এখানেই ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। গ্রামের রাস্তা মেরামতের দাবিতে গ্রাম ভেঙে মানুষ রাজ্য সড়ক অবরোধ করেন। ক্ষোভ উগরে দেন। স্লোগান ওঠে ‘আগে রোড, পরে ভোট‘। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। 
চার ঘন্টা অবরোধে রাস্তায় গাড়ির লম্বা লাইন পড়ে যায়। 
ঝাড়গ্রাম ব্লকের খারাংডাঙা থেকে কন্যাডোবা গ্রাম পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। রাস্তার দাবিতে চারটি গ্রামের বাসিন্দারা একজোট হয়ে আন্দোলনে শামিল হন।

Comments :0

Login to leave a comment