বুধবার গভীর রাতে রাস্তার মোড়ে রানিগঞ্জের চিনকুঠি মোড় এলাকা ও চুড়ি পট্টির মাঝে একটি ডাস্টবিন থেকে উদ্ধার হল গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড। এসআইআর প্রক্রিয়া চলাকালীন ভোটার কার্ড উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কারা কিভাবে ডাস্টবিনে ভোটার কার্ড ফেলেছে সে নিয়ে প্রশ্ন উঠছে। সেখানে ৪০ টির মতো ভোটার কার্ড সেখানে পড়েছিল যার মধ্যে পুরনো ভোটার কার্ডের সঙ্গে বেশ কিছু নতুন কার্ড রয়েছে। এলাকার বাসিন্দারা রাতে ডাস্টবিনে ভোটার কার্ড পড়ে থাকতে দেখে সকলকে জানান।
উদ্ধার হওয়া এই ভোটার কার্ডগুলির মধ্যে কয়েকজন এলাকার বাসিন্দার কার্ডও রয়েছে। সেই বাসিন্দারা জানিয়েছেন যে সংশ্লিষ্ট ভোটদাতার ভোটার কার্ড নিজের কাছেই রয়েছে। তা’হলে বাইরে কিভাবে ভুয়ো কার্ড এল তা নিয়ে তীব্র ক্ষোভ স্থানীয়দের? তথ্যের গোপনীয়তা কোথায়, তা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশন ও সরকারের সমালোচনা করেন স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন উঠছে ভোটারদের নিরাপত্তা নিয়েও। রানিগঞ্জ থানায় খবর যাওয়ার পরই পুলিশ ওই সকল ভোটার কার্ড উদ্ধার করে নিয়ে যায়।
Voter Card Raniganj
রানিগঞ্জে রাস্তায় পড়ে গোছা গোছা ভোটার কার্ড
রানিগঞ্জের চিনকুঠি মোড় এলাকা ও চুড়ি পট্টির মাঝে একটি ডাস্টবিন থেকে উদ্ধার ভোটার কার্ড।
×
Comments :0