বড়জোড়ার শিল্পাঞ্চল ঘুটগোড়িয়া এলাকার মানুষজন মাসের পর মাস পানীয় জল থেকে বঞ্চিত। ঘটনা হলো বাঁকুড়ার এই বড়জোড়ার দেজুড়িতেই দামোদর থেকে জল এনে তা ফিল্টার করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। বহু জল অপচয় হলেও দেজুড়ি থেকে কয়েক কিলোমিটার দুরে ঘুটগোড়িয়ার ডিপাড়া ও পার্শ্ববর্তী
এলাকার মানুষজন পানীয়জলের সংকটে ভুগছেন। পানীয় জল দেওয়ার দাবিতে শনিবার বিকালে এলাকায় পথ অবরোধে নামেন মহিলারা। তাঁদের অভিযোগ, জলের দাবিতে আন্দোলন করার সময় স্থানীয় তৃণমূল কংগ্রেসের লোকজন তাঁদের জোর করে তুলে দেয়। শাসকদলের লোকজন
জানায় রবিবার থেকে জল পাওয়া যাবে।
স্থানীয়দের বক্তব্য, যদি জল না যায় তাহলে ফের তাঁরা পথ অবরোধে নামবেন।
কয়েক হাজার মানুষ এই এলাকায় বাস করেন। এই এলাকা
দিয়ে পাইপ লাইন গেলেও সেখানে জল মেলে না। কবে জল পাওয়া যাবে তাঁরা জানেন না। টিউবওয়েলের উপর ভরসাা করে থাকতে হয়। মাসের
পর মাস আমরা জল পাচ্ছিনা। জানান স্থানীয় মহিলা তাপসী ঘোষ। এলাকার মানুষজন বলেন, ৫দিন আগে আমরা পথ অবরোধ করেছিলাম জলের দাবিতে। তখন পুলিশ এসে জানিয়েছিল জল
দেওয়া হবে। কিন্তু এক ফোঁটাও জল পেলাম না। সামনে গ্রীষ্মকাল।
এইভাবে চললে আমরা কি করে টিকে থাকব? আর কেনই বা বছরের পর বছর পানীয় জলের সংকটে আমাদের দিন কাটাতে হবে?
Comments :0