Bengaluru Accident

বেঙ্গালুরুতে পথ দুর্ঘটনায় মৃত ৭

জাতীয়

শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরু হোসকোট এলাকায় এম সত্যভারা গ্রামের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে হোসকোট-দাব্বাসপেট জাতীয় সড়কে একটি ট্রাক, একটি মোটরসাইকেল এবং একটি এসইউভির সংঘর্ষ হয়। কোলার থেকে দেবানহাল্লিগামী এসইউভি গাড়ি প্রথমে সামনের একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়, পরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়ির মধ্যে থাকা ৬ জন সহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। বাইক চালকেরও মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে , গাড়ি এবং মোটরসাইকেলের সাতজন ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে এসইউভি গাড়িটি সম্পূর্ণ দুমরেমুচরে যায়। জানা গেছে নিহত এসইউভি গাড়ির ৬ যাত্রীই বেঙ্গালুরুর কোথানুরের বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থল আসেন আইজিপি (সেন্ট্রাল) লাভু রাম। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। গাড়িগুলি হাইওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতদেহ শনাক্ত করা হয়েছে। আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছি।’’ 
পুলিশ জানিয়েছে চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা তা জানতে তদন্ত চলছে। দুর্ঘটনার পর, ট্রাক এবং বাইকটি ডিভাইডার পারকরে রাস্তার অন্য পাশে পড়ে যায়। এসইউভি গাড়িটি যেখানে পড়েছিল সেখান থেকে প্রায় ৫০০ মিটার দূরে থেমে যায়। বেঙ্গালুরু গ্রামীণ পুলিশ সুপার চন্দ্রকান্তও দুর্ঘটনাস্থল ঘুরে দেখে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে দুর্ঘটনাটি বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে ঘটেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হোসকোটের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments :0

Login to leave a comment