সোমবার রাত ১০.৩০ নাগাদ সিপিআই(এম) জেলা দপ্তর সুবোধ সেন ভবনে লাঠিসোটা অস্ত্র কেরোসিন তেল নিয়ে হামলা করে বিজেপির দুষ্কৃতী বাহিনী। পার্টি দপ্তরের বাইরের কাঁচের জানালা, পতাকারষ দন্ড ভেঙে কেরোসিন দিয়ে পুড়িয়ে দেয়।
হোস্টিং ফ্ল্যাগ আধপোড়া অবস্থায় উদ্ধার করেন যুব নেতা দেবরাজ বর্মন। তখন দেবরাজ বর্মন ও গেটের সামনে থাকা ছাত্র যুব নেতৃত্ব ও পার্টি কর্মীদের উপর ইট পাটকেল ছুঁড়ে ভিতর প্রবেশ করতে চায় দুষ্কৃতী বাহিনী। প্রতিরোধ গড়ে তোলেন পার্টি কর্মীরা।
রাতের অন্ধকারে চোরের মতো হামলার নিন্দা জানিয়েছেন সিপিআই-এম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কাল বিকেল চারটে জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে সিপিআই-এম।
সোমবার রাতে দীর্ঘক্ষণ তান্ডব চালানোর পরও পুলিশের দেখা মেলেনি। আক্রান্ত হন দেবরাজ বর্মন, সোহিনী রায়, প্রভাকর সরকার, দিয়া সাহা, পূর্ণা দত্ত ভৌমিক, পঞ্চম ঘোষ।
বেশ কিছুক্ষণ পরে পুলিশ এসে নীরব দর্শকের ভূমিকা পালন করে। কিছুক্ষণ পর পুলিশের সামনে আবার জমায়েত করে জেলা দপ্তরের হামলার উদ্দেশ্যে আসে বিজেপির নেতৃত্ব। আইসি কোতোয়ালির নেতৃত্বে পুলিশ বাহিনী সিপিআইএম জেলা দপ্তরের সামনে এসে সিপিআই(এম) জেলা সম্পাদক পীযূষ মিশ্র, রাজ্য কমিটির সদস্য সলিল আচার্য সহ নেতৃবৃন্দ ও কর্মীদের বাড়ি চলে যেতে বলে। তাঁরা বলেন পার্টি দপ্তর তাঁরা রক্ষা করবেন। পুলিশের উপর তাদের ভরসা নেই। আগামীকাল বিকাল ৪ টায় ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলা দপ্তরের সামনে থেকে মিছিলের আহ্বান করা হয়েছে সিপিআই(এম)’র পক্ষ থেকে। সিপিআই(এম) জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন, বিজেপি ক্ষমতায় এসে ধরাকে সরা মনে করছে। তারা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চায়। যেহেতু বহু মানুষ বিজেপির বিরুদ্ধে সিপিআইএম-র সাথে যুক্ত হচ্ছেন তাই জেলা পার্টি দপ্তরে এই আক্রমণ। এই আক্রমণ সহ গণতন্ত্রপ্রিয় মানুষ মেনে নেবেন না। হামলা করে পতাকা পুড়িয়ে এ পার্টি অফিস ভেঙে সিপিআইএম-কে রোখা যায়নি।
CPI-M JALPAIGURI
জলপাইগুড়িতে সিপিআই(এম) জেলা কার্যালয়ে হামলা বিজেপি’র, আগুন
×
Comments :0