BOOKTOPIC | "Biographies and Discoveries of Scientists" | KRISHANU BHATTACHARJEE | NATUNPATA | 4th YEAR | 13 JULY 2026

বইকথা | যাঁরা পৃথিবীকে বদলে দিয়েছিলেন | কৃশানু ভট্টাচার্য্য | নতুনপাতা | ৪র্থ বর্ষ | ১৩ জুলাই ২০২৬

নতুনপাতা/মুক্তধারা

BOOKTOPIC  Biographies and Discoveries of Scientists  KRISHANU BHATTACHARJEE  NATUNPATA  4th YEAR  13 JULY 2026

বইকথা | যাঁরা পৃথিবীকে বদলে দিয়েছিলেন

               কৃশানু ভট্টাচার্য্য

নতুনপাতা | বর্ষ ৪ | ১৩ জুলাই ২০২৬

 

মানব সভ্যতার ইতিহাসে অগ্রগতির কথা জানতে গেলে অন্য অনেকের পাশাপাশি যাদের কথা আমাদের অবশ্যই জানতে হয় তারা বিশ্ববরেণ্য বিজ্ঞানীরা । সভ্যতার অত্যন্ত প্রাচীন লগ্ন থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অজস্র অনুসন্ধিৎস্য মানুষের জীবনের লড়াই এবং সংগ্রাম আমাদের সভ্যতাকে দিয়েছে অন্ধকারে আশার আলো। তাদের অনেকের কথা আমাদের কাছে অজানা হলেও ঐতিহাসিক নথি এবং নিদর্শন অনেকের সম্পর্কে আমাদের কাছে একটি স্পষ্ট চিত্র তুলে ধরে । তাদের কাজের প্রতি আমাদের অনুরক্ত করে। তাদের কথা জানা এবং সেই অভিজ্ঞতাকে আমাদের জীবনে কাজে লাগিয়ে নতুন কোন উপলব্ধিতে উপনীত হওয়া উপর নির্ভর করে সভ্যতার অগ্রগতি কোন দিকে ধাবিত হবে। সে কারণেই পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিজ্ঞান সাধকদের জীবন কাহিনী চর্চা অত্যন্ত জরুরি।
১৯৯১ সালে বাংলায় এ ধরনের একটি মূল্যবান সংকলন রচনা করেছিলেন কল্পনা দে। বইটির নাম বৈজ্ঞানিকদের জীবনী ও আবিষ্কার। আপাতত বইটি মুদ্রিত অবস্থায় না পাওয়া গেলেও বইটিতে যে ধরনের মূল্যবান আলোচনা রয়েছে তা থেকে এটা বলাই যায় যে এই বইটি পুনর্মুদ্রিত হলে অবশ্যই পাঠকরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ পাঠের আনন্দ পেতে পারবেন। 
বইটিতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন সময়ের বিজ্ঞান সাধকদের জীবন কাহিনী অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বর্ণনা করা হয়েছে। 
এদের মধ্যে রয়েছেন  ইউক্লিড, আর্কিমিডিস, লিওনার্দো দা ভিঞ্চি, কোপারনিকাস গ্যালিলিও নিউটন মাইকেল ফ্যারাডে চার্লস ডারউইন লুই পাসপোর্ট টমাস আলভা এডিসন আলেকজান্ডার গ্রাহাম বেল মার্কনি, আইনস্টাইন সহ অনেক বিশ্বখ্যাত বিজ্ঞানী।
ভারতীয় বিজ্ঞান সাধকদের মধ্যে যাদের কথা লেখিকা আলোচনা করেছেন তারা হলেন সুশ্রুত , নাগার্জুন,  জগদীশচন্দ্র বসু ,  প্রফুল্ল চন্দ্র রায়,  রামেন্দ্রসুন্দর ত্রিবেদী,  উপেন্দ্রনাথ ব্রহ্মচারী , শ্রীনিবাস রামানুজন,  সি ভি রমন,     প্রশান্তচন্দ্র মহলানবিস,  মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু , হোমি জাহাঙ্গীর ভাবা এবং হরগোবিন্দ খোরানা।
এই তালিকায় প্রমাণ করে কোন ধরনের গভীরতা থেকে লেখিকা পাঠকদের সামনে বিজ্ঞান চর্চার ইতিহাস তুলে ধরেছেন।
অবশ্যই এই বইটির পুনরায় মুদ্রণ ও প্রচার প্রয়োজন।

বৈজ্ঞানিকদের জীবনী ও আবিষ্কার, কল্পনা দে 
ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড, কলকাতা

Comments :0

Login to leave a comment