নির্বাচন পর্ব মিটতে না মিটতেই সিএনজির দাম বৃদ্ধিতে মাথায় হাত অটো চালক এবং চার চাকার গাড়ির মালিকদের। এমনিতেই পুরুলিয়া জেলায় হাতে গোনা কয়েকটি সিএনজি সেন্টার রয়েছে। সব পেট্রোল পাম্পে সিএনজি পাওয়া যায় না। যার ফলে সকাল থেকে সিএনজি পাম্পে লম্বা লাইন অটো চালক এবং চার চাকার গাড়ির মালিকদের। চালকদের অভিযোগ, ভোট মিটতেই হঠাৎ করে সিএনজি কেজি প্রতি প্রায় দু টাকা বৃদ্ধি হয়েছে। এলাকায় পর্যাপ্ত সিএনজি পাম্প নেই। সিএনজি সরবরাহ কম। তীব্র রোদের মধ্যে তাই সকল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে । এতে ভাড়ার ক্ষেত্রেও প্রভাব পড়বে। শুভজিৎ রজক, আমরাল্লা আনসারী প্রমূখ চালকদের দাবি, "সিএনজি গ্যাসের দাম নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। নাহলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। ক্ষোভ বাড়ছে চালকসহ সাধারণ মানুষের মধ্যে।"
Comments :0