Purulia

পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন সেবিকা আয়া সমিতির

জেলা

বিজেপি সরকার আসার পর থেকেই জেলা সদর হাসপাতাল সহ মহকুমা এবং ব্লক হাসপাতাল গুলিতে ধাই মা দের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সমস্যায় পড়ছেন রোগীরাও। জেলার সমস্ত হাসপাতালে যুক্ত ধাই মাদের রোগী নিয়ে সদর হাসপাতালে প্রবেশ করার গেট পাশের ব্যবস্থা করার দাবিসহ একাধিক দাবিতে মঙ্গলবার পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সিএম ও এইচকে ডেপুটেশন হল সিআইটিইউ অনুমোদিত পুরুলিয়া জেলা হাসপাতাল সেবিকা আয়া সমিতির পক্ষ থেকে। প্রবল পুলিশি বাধা সত্ত্বেও ডেপুটেশন কর্মসূচি সাফল্যের সঙ্গে সংঘটিত হয়। জেলার সমস্ত হাসপাতালে গুলিতে যুক্ত ধাইমাদের রোগী নিয়ে সদর হাসপাতালে প্রবেশ করার সময় গেট পাশের ব্যবস্থা করা, সদর হাসপাতালে যুক্ত স্বেচ্ছাসেবী আয়াদের হাসপাতালে প্রবেশের গেট পাশের ব্যবস্থা করা, স্বাস্থ্য কেন্দ্র গুলিতে যুক্ত ধাইমাদের মজুরি বৃদ্ধি করা এবং নিয়মিত মজুরি দেওয়ার ব্যবস্থা করা, ন্যূনতম মাসিক ৩০০০ টাকা মজুরি প্রদান, সরকারিভাবে ট্রেনিং প্রাপ্ত ডাইমাদের ধাইমাদের নিয়োগ করতে হবে এবং যাদের ট্রেনিং নেই তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা, জেলা সমস্ত ধাইমাদের অবিলম্বে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নিয়োগ করা, সমস্ত কর্মরত ধাই মা এবং স্বেচ্ছাসেবী আয়াদের ইউনিফর্ম চালু করা, স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নতুন নিয়োগে আয়া ও ধাইমাদের অগ্রাধিকার প্রদানের দাবি জানানো হয়। ডেপুটেশন কর্মসূচিতে সিআইটিইউ'র পক্ষে উপস্থিত ছিলেন বিমলেন্দু কোনার, কৃষ্ণপদ বিশ্বাস বিভূতি প্রামানিক এবং পুরুলিয়া জেলা হাসপাতাল সেবিকা আয়া সমিতির পক্ষে অনুপ রায়, মালতি সহিস, সাবিত্রী কর, বিভীষণ সহিস প্রমুখ।

Comments :0

Login to leave a comment