কনস্ট্রাকশন কোম্পানির গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলবাড়ি সিপাহীপাড়া এলাকায় মঙ্গলবার একটি কনস্ট্রাকশন কোম্পানির গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, এদিন ওই গোডাউনে আচমকাই আগুন লেগে যায়। আগুনে চারিদিক কালো ধোয়ায় ঢেকে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। কিন্তু আগুন আয়ত্ত্বের বাইরে চলে গেলে ঘটনাস্থলে পৌঁছায় আরও একটি দমকলের ইঞ্জিন। দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোডাউনের ভেতরে অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকা নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। তাদের বক্তব্য গোডাউনের আশপাশে বহু বাড়িঘর রয়েছে। ফলে নিরাপত্তাজনিত বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তারা। যদিও অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোন খবর নেই। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।
Fire at Phulbari
কনস্ট্রাকশন কোম্পানির গোডাউনে আগুন ফুলবাড়িতে চাঞ্চল্য
×
Comments :0