Bhutni Maldah

জল ঢুকেছে ৫০টির বেশি গ্রামে, বিপদ বাড়ছে ভুতনিতে

জেলা

প্লাবিত এলাকায় সিপিআই(এম) নেতা দেবজ্যোতি সিনহা।

বাঁধ ভেঙে জল ঢুকতে তিন দিন আগেই। কাজের কাজ করে ওঠা যায়নি। ফলে সোমবার মালদহের ভুতনির চরে জল ঢুকেছে অন্তত ৫০টি গ্রামে। এই নিয়ে পরপর তিন বছর বাঁধ ভাঙলো ভুতনিতে।
গঙ্গা এবং পদ্মার দূরত্ব এসে ঠেকেছে মাত্র দেড় কিলোমিটারে। দুই নদী মিশে গেলে জলের তলায় চলে যাবে আরও বহু এলাকা। এর মধ্যেই গত ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, সকালে বাঁধ ভাঙে। ওই দিনই ফরাক্কায় রেল লাইনে নামে ধস।
গত রবিবার, ৬ সেপ্টেম্বর, সকাল ১০ টার মধ্যেই উত্তর চণ্ডীপুর অঞ্চলে মোট ৩৯ টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। কলুটন টোলা, বসন্ত টোলা, 
পরান টোলা, ভুবন টোলা। আংশিক প্লাবিত হয়েছে মদন টোলা, কার্তিক টোলার মতো গ্রাম। জলমগ্ন রয়েছে মানিক নগর, রাহাত পুর, ২ নম্বর খোসবার টোলার মতো একের পর এক গ্রাম। 
গঙ্গার জলস্তর বিপদসীমার ওপরে রয়েছে। বিপদসীমা ২৫.৩০ মিটারেরও ০.৩৪ মিটার। বন্যার্ত এলাকায় নৌকার অভাব এবং ত্রাণের সমস্যা থাকায় ক্ষোভ রয়েছে। 

Comments :0

Login to leave a comment