Left Tamilnadu

তামিলনাডুর ৩ আসনে এগিয়ে বামপন্থীরা, আসামে ফের সরকারে বিজেপি

জাতীয়

তামিলনাডুতে কিলভেলুর কেন্দ্রে টি লতা এবং পদ্মনাভপুরম কেন্দ্রে আর চেল্লাস্বামী এগিয়ে রয়েছেন। লতা এগিয়ে রয়েছেন ২,১৩১ ভোটে। চেল্লাস্বামী এগিয়ে ১৬,১৪৯ ভোটে।
থাল্লি কেন্দ্রে সিপিআই প্রার্থী টি রামচন্দ্রন এগিয়ে ৭২৬ আসনে। 
ভবানিপুর-সরভোগ কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী মনোরঞ্জন তালুকদার টানা এগিয়ে থাকলেও এখন ৩০ হাজারের কিছু বেশি ভোটে পিছিয়ে পড়েছেন।
আসামে ১২৬ আসনের মধ্যে বিজেপি জোট এগিয়ে মোট ১০১ আসনে। কংগ্রেস জোট এগিয়ে ২২ আসনে। এআইইউডিএফ এগিয়ে ২ আসনে। এআইইউডিএফ’র আসন গতবারের তুলনায় ১৪টি কমেছে। অন্যদিকে বিজেপি জোটের আসন ২৮টি বেড়েছে। কংগ্রেস জোটের আসন ৯টি কমেছে।
পুদুচেরিতে ৩০ আসনের মধ্যে এনআরসি ১৮ আসনে এগিয়ে। কংগ্রেস এগিয়ে ৬ আসনে। টিভিকে জোট এগিয়ে ৩ আসনে। 
তামিলনাডুতে এই বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করে টিভিকে ২৩৪ আসনের মধ্যে ১০৮ আসনে জয়ী হয়েছে। ডিএমকে জোট জয়ী ৭৫ আসনে। ডিএমকে’র আসন ৮৪টি কমেছে। এডিএমকে জোট এগিয়ে ৫০ আসনে। ডিএমকে বিরোধী এই জোটের আসন ২৫টি কমেছে। 
কেরালায় ১৪০ আসনের মধ্যে কংগ্রেস জোট ইউডিএফ ৮৯ আসনে এগিয়ে। বাম জোট এলডিএফ এগিয়ে ৩৫ আসনে। বিজেপি জোট এগিয়ে ৩ আসনে।

Comments :0

Login to leave a comment