উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পের সংলগ্ন এলাকায় বসবাসকারীদের মধ্যে চালানো সমীক্ষা বাঘ পুনর্বাসনের প্রস্তাবের প্রতি ব্যাপক সমর্থন পাওয়া গেছে। তবে এক আধিকারিক সোমবার জানিয়েছেন যে, বাসিন্দাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ রয়েছে। যা এই প্রকল্পের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
বক্সা ব্যাঘ্র প্রকল্প ও পশ্চিমবঙ্গ বন দপ্তরের সহায়তায় 'স্ন্যাপ ফাউন্ডেশন' ৭০টিরও বেশি গ্রামে একটি চালানো এই সমীক্ষার চালানো হয়েছে। এতে আনুমানিক ২৮০ জন অংশগ্রহণকারীর মতামত নেওয়া হয়েছে। আর এই সময়েই বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বক্সায় একটি বাঘিনীকে নিয়ে আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া স্থানান্তরের জন্য আরও ১০-১২টি বাঘিনীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, শেষ পর্যন্ত একটি বাঘিনীকে নির্বাচন ও ধরা হবে এবং বক্সায় ছাড়া হবে। ২ অক্টোবর এই স্থানান্তর করা হবে।
বন দপ্তরের এক আধিকারিক বলেন, "সমীক্ষায় স্পষ্টভাবে দেখা গেছে যে বনাঞ্চল-সংলগ্ন মানুষের একটি অংশের মধ্যে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে, তবে বাঘ পুনর্বাসনের বিরুদ্ধে বিরোধিতা দেখা যায়নি।" সমীক্ষায় অংশগ্রহণকারী বেশ কয়েকজন জানিয়েছে যে বনাঞ্চলের মধ্য দিয়ে চলাচলের সময় তারা নিজেদের নিরাপদ মনে করবেনা না। তাই রিজার্ভে বাঘ আনার আগে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
ওই আধিকারিক বলেন, রিজার্ভের আশেপাশের মানুষের সমর্থনে বাঘ পুনর্বাসন কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে এগিয়ে যায়, তা নিশ্চিত করতে জনসচেতনতা, স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
Comments :0