শিয়ালদহ শাখায় আরও একটি এসি লোকাল ট্রেন চলবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী নতুন এসি লোকাল ট্রেন চালানো হবে। আগেই শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকাল ট্রেনের যাত্রা শুরু হয়েছে। এবার আরও একটি নতুন এসি লোকাল ট্রেনে চলবে শিয়ালদা-বারাসাত রুটে। ঘোষণা করেছে পূর্ব রেল। শিয়ালদহ ডিআরএম জানিয়েছে, শিয়ালদহ থেকে বারসাত পর্যন্ত আপ ও ডাউন এসি লোকাল ট্রেন চলবে আগামী সোমবার থেকে। বুধবার বিকেলে শিয়ালদা ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন নতুন এসি লোকাল ট্রেনটি দাঁড়াবে বিধাননগর, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রামে। বর্তমানে শিয়ালদহ ডিভিশনে মোট ১০টি এসি লোকাল পরিষেবা সচল রয়েছে বলে জানিয়েছে রেল। ভাড়ায় কোনও পরিবর্তন করা হয়নি। শিয়ালদা থেকে বারাসত পর্যন্ত ভাড়া ৫৫ টাকা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই এসি ট্রেনটি প্রতিদিন সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে বারাসাত পৌঁছবে সকালে ১১ টা ১৮ মিনিটে। ১১ টা ২৯ মিনিটে বারাসাত থেকে ছেড়ে, শিয়ালদহ পৌঁছবে ১২:১৩ মিনিটে।
AC LOCAL TRAIN
শিয়ালদহ বারসাত রুটে নতুন এসি লোকাল
×
Comments :0