কবিতা | আজ যদি না
সৈকত কুণ্ডু
মুক্তধারা | বর্ষ আজ যদি না | ১৫ জুলাই ২০২৬
আজ যদি না লড়তে পারি
বাঁচার লড়া
লড়বো কবে?
আজ যদি না প্রতিবাদের
মশাল জ্বালি
জ্বালবো কবে?
আজ যদি না ভাঙা হৃদয়
জুড়তে পারি
জুড়বো কবে?
আজ যদি না শব্দ গুলো
কামান দাগে
দাগবে কবে?
আজ যদি না দুঃশাসনের
রক্ত দেখি
দেখবো কবে?
আজ যদি না তুলির আঁচড়
স্বপ্ন আঁকে
আঁকবে কবে?
সম্ভবে আর অসম্ভবে
হোক না ভীষণ
যুদ্ধ তবে
আজ যদি না দেওয়াল ভাঙি
ভাঙবো কবে?
আজ না হোলে আর হবেনা
হোতেই হবে
শত্রু এখন তোমার সাথে
যুদ্ধ হবে।
Comments :0