কবিতা
মুক্তধারা
বৃষ্টি ঝরা দিন
✍️ কৌশিক বন্দ্যোপাধ্যায়
২০২৬ ফেব্রুয়ারি ২০ | বর্ষ ৩
বুকের ভেতর ভোরের আলো
সুজ্যি জাগে পুবাকাশ জুড়ে
তুমি আছ বলে বাংলা ভাষা
পাখি গান গায় সুরে সুরে।
মেঘের থেকে বৃষ্টি ঝরা দিন
মুষলধারায় পথঘাট বানভাসি
কান্না ধুয়ে চোখের জল মুছে
ফুটে আছে মায়ের মুখে হাসি।
কত শোক স্বজনহারা শেষে
বাংলা ভাষা তুমিই বুকের বল
রাত জাগানিয়া দুখিনি বাংলা মা
থেকো চিরদিন দন্ড-অনুপল।
বাংলা ভাষা তোমার জন্যে যারা
বারোমাস হাঁটে রোদ-বৃষ্টি-ঝড়ে
তোমার জন্য মনের মণিকোঠায়
সালাম-জব্বার-বরকত মনে পড়ে।
ভাষা তোমার ভেতর ঘর
ভাষা তোমার জন্য বাঁচি
ভাষা তুমি থাক চরাচর
ভাষা ছুটে চলা মৌমাছি।
Comments :0