Poetry / BORBELA KABE ASBE / BBIKU ACHARJEE / NATUNPATA /4th Year / 22 July 2026

কবিতা / ভোরবেলা কবে আসবে ? / বিকু আচার্য / মুক্তধারা / ৪র্থ বর্ষ / ২২ জুলাই ২০২৬

নতুনপাতা/মুক্তধারা

Poetry  BORBELA KABE ASBE  BBIKU ACHARJEE  NATUNPATA 4th Year  22 July 2026

কবিতা   

ভোরবেলা কবে আসবে ? 

বিকু আচার্য 


 মুক্তধারা / ৪র্থ বর্ষ / ২২ জুলাই ২০২৬

 

২৫ বৈশাখ ১৪৩৩ বিকেল 
চলভাষ পর্দায় ভেসে উঠল
অন্যরকম একটা তুমি - দিগন্তে আঁচল
রক্তকরবী রঙে টুকটুকে নদীজল । 

গানে যাচ্ছ  তুমি 
পৃথিবীর কবিতায় আমি  
সংকট সভ্যতার 
নোতুন নোতুন রূপে আঁধার 
     শিমুল পলাশে
এস মানুষ কে নিয়ে মানুষের পাশে। 

চমৎকার তুমিটির চোখের ভেতরে
মহাকালের প্রদীপের আলো পড়ে
গানে তুমি সেই গানে ঝাঁক বেঁধে প্রজাপতি
শরীর মন ছুঁয়ে সময়ের  মোমবাতি । 

সুলিপি শোনো - দীর্ঘশ্বাসের স্তূপে
কবিতা  গান  আগুন  হবে । 

Comments :0

Login to leave a comment