ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বর্জনের জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
জাসদ নেতারা বলেছেন, অসাংবিধানিক গণভোট ও একতরফা, একপাক্ষিক সংসদ নির্বাচনে দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান হবে না। সে কারণেই জাসদ এই গণভোট ও সংসদ নির্বাচন বর্জন করেছে। জনগণকেও বর্জনের আহ্বান জানাচ্ছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাসদ আয়োজিত এক স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। ১৯৭৪ সালের ৩ ফেব্রুয়ারি যশোরে নিজ বাসভবনে রাজনৈতিক গুপ্তহত্যার শিকার জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট মোশাররফ হোসেনের ৫২তম হত্যা দিবস উপলক্ষে এই স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাসদের সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
Bangladesh Vote
বাংলাদেশে ভোট বর্জনের ডাক জাসদের
×
Comments :0