বলতে পারো
নতুনপাতা
অমল কর
উত্তর : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বর্ষ ৩
জিজ্ঞাসা
১. রামকৃষ্ণ নাম কে দিয়েছিলেন?
২. রামকৃষ্ণের মৃত্যুর কারণ কি ছিল?
৩. চার্লস ডারউইন-এর প্রাকৃতিক নির্বাচন বা বিবর্তনবাদের তত্ত্ববর্ণিত গ্ৰন্থের নাম কি?
৪. কবি ফয়েজ আহমেদ ফয়েজ কেন বিখ্যাত?
৫. কবে থেকে কবি জীবনানন্দ দাশগুপ্ত-র বদলে কবি জীবনানন্দ দাশ নামে পরিচিত?
৬. কবি সুভাষ মুখোপাধ্যায়-এর প্রাপ্ত পুরস্কার কি কি?
সমাধান
১. রাণী রাসমণির জামাতা মথুরামোহন বিশ্বাস, যিনি মথুরবাবু নামে পরিচিত ছিলেন, তিনিই গদাধরকে রামকৃষ্ণ নামটি দিয়েছিলেন।
২. রামকৃষ্ণ পরমহংসদেব ১৮৮৬ সালের ১৫-১৬ আগস্ট রাতে, ৫০ বছর বয়সে, কলকাতার কাশীপুর উদ্যানবাটীতে গলার ক্যান্সারে (head and neck cancer) আক্রান্ত হয়ে মারা যান।
৩. ইংরেজ প্রকৃতিবিদ ও জীববিজ্ঞানী চার্লস ডারউইন-এর প্রাকৃতিক নির্বাচন বা বিবর্তনবাদের তত্ত্ববর্ণিত গ্ৰন্থের নাম " On the Origin of Species" প্রকাশিত হয় ২৪/১১/১৮৫৯।
৪. ফয়েজ আহমেদ ফয়েজ ছিলেন মার্কসবাদী ও পাকিস্তান কমিউনিস্ট পার্টির সদস্য,বিপ্লবী উর্দু কবি, পাকিস্তান টাইমস ও ইমরোজ পত্রিকার সম্পাদক,
নিখিল ভারত প্রগতি লেখক সংঘ-র অন্যতম প্রতিষ্ঠাতা,প্রথম লেনিন শান্তি পুরস্কার বিজয়ী।
৫. কবি জীবনানন্দ দাশগুপ্ত
১৯২৭ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ
"ঝরাপালক" প্রকাশের সময় থেকে জীবনানন্দ দাশ লেখেন।
৬. "পদাতিক "-এর কবি সুভাষ মুখোপাধ্যায় প্রাপ্ত সেরা পুরস্কার: সাহিত্য আকাদেমি, জ্ঞানপীঠ, দেশিকোত্তম, সোভিয়েত ল্যান্ড নেহরু, আনন্দ।
Comments :0