আয়ুষ্মান ভারত থেকে সরকারি চাকরিতে পদে নিয়োগ নিয়ে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের যেই ৬ কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন তারা আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। এর সাথে নতুন করে আবেদনও করা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘আয়ুষ্মান ভারতে নাম যুক্ত করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। জুলাইয়ের মধ্যে আমরা আয়ুষ্মান ভারতের কার্ড দিতে পারব। স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত এমন ৬ কোটিরও বেশি কার্ড হোল্ডারকে এখনই আয়ুষ্মান ভারতে নিয়ে যেতে পারব। পরে আরও মানুষ যুক্ত হতে পারবেন।’
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন করে আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হতে চান যাঁরা এবং স্বাস্থ্যসাথীর সঙ্গে এত দিন যুক্ত হননি, এমন নাগরিকও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তিনি বলেন, ‘আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ এবং ভারত সরকারের মন্ত্রী, আধিকারিকদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এটা করব। প্রায় ১ কোটি পশ্চিমবঙ্গের বাসিন্দা যাঁরা অন্য রাজ্যে আছেন, তাঁরাও স্বাস্থ্যক্ষেত্রে এই সুবিধা পাবেন।’
শুভেন্দু অধিকারী জানিয়েছেন আসন্ন বাজেট অধিবেশন নিয়োগ সংক্রান্ত বিল আনতে চলেছে রাজ্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন চাকরি প্রার্থীদের পরীক্ষার পর তাদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হবে। তিনি বলেন, পশ্চিবঙ্গে যেই পদ্ধতিতে পরীক্ষা হয়ে এসেছে তাতে দুর্নীতিকে মদত দেওয়া হয়েছে।
তিনি স্পষ্ট জানান, নতুন নিয়োগ নীতিতে ওএমআর কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি নিয়োগের পুরো পদ্ধতি আরও স্বচ্ছ করতে লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার নম্বর এবং মৌখিক পরীক্ষার নম্বর বণ্টন নিয়েও নতুন করে ভাবনাচিন্তা চলছে।
Suvendu Adhikari
জুলাইয়ে দেওয়া হবে আয়ুষ্মান ভারত কার্ড, নিয়োগ নিয়ে নতুন বিল আনছে সরকার
×
Comments :0