বলতে পারো
নতুনপাতা
অমল কর
উত্তর : ৫ ফেব্রুয়ারি ২০২৬, বর্ষ ৩
জিজ্ঞাসা
১. কবে মহাত্মা গান্ধি আততায়ীর গুলিতে নিহত হন?
২. মহাত্মা গান্ধির আততায়ীকে কবে কোথায় ফাঁসি দেওয়া হয়?
৩. অষ্ট্রেলিয়ান ওপেনে এবার পুরুষ ও মহিলা বিভাগে কে কে চ্যাম্পিয়ন হন?
৪. কবি কৃষ্ণ ধর সম্বন্ধে কি জানো?
৫. ডাক্তারি পরিভাষায় NICU এবং PICU পুরো কথা কি?
৬. ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের বিশেষত্ব কি?
সমাধান
১. জাতির জনক মহাত্মা গান্ধিকে ৩০/০১/১৯৪৮ তারিখে বিড়লা হাউসে(এখন গান্ধি স্মৃতি) প্রার্থনা সভায় হিন্দু জাতীয়তাবাদী ও হিন্দু মহাসভার সদস্য নাথুরাম গডসে তিনটি গুলি করে হত্যা করেন।
২. ১৫/১১/১৯৪৯ সালে আম্বালে জেলে মহাত্মা গান্ধির হত্যাকারী উগ্ৰ হিন্দুত্ববাদী নাথুরাম গডসে ও তার সহযোগী নারায়ণ আপ্তে-র ফাঁসি হয়।
৩.অষ্ট্রেলিয়ান ওপেনের পুরুষ বিভাগের ফাইনালে এবার কনিষ্ঠতম লন টেনিস খেলোয়াড় হিসেবে কার্লোস আলকারাজ ২-৬,৬-২,৬-৩,৭-৫ সেটে ২৪ টি গ্ৰ্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জ্যাকোভিচকে এবং মহিলা বিভাগে এলেনা রাইবাকিনা ৬-৪,৪-৬,৬-৪ সেটে অ্যারিনা সাবলেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
৪. কৃষ্ণ ধর ছিলেন বিশিষ্ট প্রাগ্ৰসর-সাম্যবাদী- মানবিকতাপ্রিয় কবি , অধ্যাপক,সাংবাদিক, 'যুগান্তর' ও'বসুমতী' পত্রিকার সম্পাদক ও বহু গ্ৰন্থ নির্মাতা (১৫ টি কাব্যগ্রন্থ, কয়েকটি গদ্যগ্ৰন্থ) ও নজরুল স্মৃতি পুরস্কার জয়ী।
৫. ডাক্তারি পরিভাষায় NICU এবং PICU -র পুরো কথা হল Neo-natal Intensive Care Unit ( নবজাতকের নিবিড় পরিচর্যা ইউনিট) এবং Pediatric Intensive Care Unit( শিশুদের নিবিড় পরিচর্যা ইউনিট)।
৬. ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ৪ টি করে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার। ৮২৩ বছরে একবার এমনটা দেখা যায়।
Comments :0