বলতে পারো — অমল কর
নতুনপাতা — ৪র্থ বর্ষ — ১৬ জুলাই ২০২৬ — উত্তর
জিজ্ঞাসা
১. নয়া দিল্লির যন্তর মন্তর রোডে সোনম ওয়াংচুক মূলত কোন্ দাবিতে অনশনপীড়িত ?
২. কে এই সোনম ওয়াংচুক?
৩. তিনি কেন বিশ্বখ্যাত?
৪. তাঁকে নিয়ে কোন্ চলচ্চিত্র নির্মিত? তিনি কোন্ চলচ্চিত্রে অভিনয় করেন?
৫. অনশন প্রত্যাহারের জন্য কারা তাঁকে অনুরোধ জানান?
৬. তিনি কোন্ কোন্ পুরস্কার ও সম্মাননা পেয়েছেন?
সমাধান
১. সর্বভারতীয় নীট ও নেট পরীক্ষায় ৭০ বার প্রশ্নপত্র ফাঁস,ব্যাপক দুর্নীতি ও বেনিয়ম, ১০২১ টি অভিযোগ উপেক্ষা,২০ লক্ষ ছাত্রের অনিশ্চিত ভবিষ্যৎ, ২০ জন ছাত্রের আত্মহত্যার প্রতিবাদে অযোগ্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান -এর পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলনকে সংহতি জানিয়ে আজ ১৯ দিন অনশনপীড়িত বিশিষ্ট পরিবেশবিজ্ঞানী সোনম ওয়াংচুক।
২. সোনম ওয়াংচুক ( জন্ম ০১/০৯/১৯৬৬) একজন বিখ্যাত প্রকৌশলী, উদ্ভাবক, শিক্ষাসংস্কারক ও লাদাখকে রাজ্যের মর্যাদা দেবার সাংবিধানিক অধিকার ও পরিবেশ রক্ষার দাবিদার।
৩. তিনি শ্রীনগর এনআইটি থেকে বি.টেক, ফ্রান্সের আর্থেন আর্কিটেকচার, অপারেশন নিউ হোপ (১৯৯৪) প্রবক্তা, SECMOL প্রতিষ্ঠা(১৯৮৮), শিক্ষা ও জলবায়ু সহনশীলতার জন্য HIAL প্রতিষ্ঠা
(২০১৮), বরফ দিয়ে কৃত্রিম হিমবাহ বা আইসস্তূপা উদ্ভাবক ও কোনো জীবাশ্ম জ্বালানি ছাড়া সৌরশক্তিতে রান্না,আলো বা গরম করার প্রকৌশলী।
৪. 'থ্রি ইডিয়টস' তাঁকে নিয়ে নির্মিত 'ফুনসুখ ওয়ানডু' চরিত্র তাঁর শিক্ষাব্যবস্থার বাস্তবতা। ১৯২০ সালে ১০০ মিনিটের "সঙ্গস অফ দ্যা ওয়াটার স্পিরিটস" ডকুমেন্টারি ফিল্মে তিনি অভিনয় করেন।
৫. অরুন্ধতী রায়, নাসিরউদ্দিন শাহ, শাবানা আজমি,জিন্নাত আমন, রত্না পাঠক শাহ,জয়তী ঘোষ, ওমি বৈদ্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব প্রমুখ ১৮২১ জন বিশিষ্ট বশিষ্ঠ অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।
৬. ইউনেসকো, ফ্রান্স, স্যানফ্রান্সিসকো, মেগসাসে, ইন্টারনেশনাল টেরা অ্যাওয়ার্ড, ডি .লিট. ইত্যাদি তাঁর প্রাপ্ত বহু পুরস্কার খেতাব ও সম্মাননা।
Comments :0