QUIZ — AML KAR — NATUNPATA — 4th YEAR — 23 JULY 2026 — ANSWER

বলতে পারো — অমল কর — নতুনপাতা — ৪র্থ বর্ষ — ২৩ জুলাই ২০২৬ — উত্তর

নতুনপাতা/মুক্তধারা

QUIZ  AML KAR  NATUNPATA  4th YEAR  23 JULY 2026  ANSWER

বলতে পারো — অমল কর 

নতুনপাতা৪র্থ বর্ষ ২৩ জুলাই ২০২৬ — উত্তর

জিজ্ঞাসা

১. ২০২৬ বিশ্বকাপ ফুটবলে কোন্ সেরা চারটি দল?
২. এবার বিশ্বকাপে কে পেলেন গোল্ডেন বল, গোল্ডেন বুট,গোল্ডেন গ্লাভস, কে সেরা তরুণখেলোয়াড়,কোন্ দল ফেয়ার প্লে-র স্বীকৃতি পায়?
৩. কবি দ্বিজেন্দ্রলাল রায় মোট কতগুলো গান রচনা করেন?
৪. কবে কার পরিকল্পিত তেরঙ্গা ভারতের জাতীয় পতাকাকে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করা হয়?
৫. কে ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল?
৬. সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-এর সৃজনশীল রচনা কতগুলো? কি কি খেতাব জেতেন তিনি?

জিজ্ঞাসা

১. ২০২৬ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন, রানার্স আর্জেন্টিনা, তৃতীয় স্থান ইংল্যান্ড ও চতুর্থ স্থান ফ্রান্সের।
২. এবার বিশ্বকাপে গোল্ডেন বল (সেরা খেলোয়াড়)স্পেনের রড্রি, গোল্ডেন বুট (সর্বাধিক গোলদাতা, মোট ১০ টি) ফ্রান্সের এমবাপে, সেরা গ্লাভস (গোলরক্ষক)স্পেনের উনাই সিমোন (৭ টি সেভ), সেরা তরুণখেলোয়াড় স্পেনের পাউ কুবারসি, ফেয়ার প্লে দল নেদারল্যান্ডস।
৩. বিশিষ্ট কবি গীতিকার নাট্যকার ও ডেপুটি ম্যাজিস্ট্রেট ডি এল রায় নামে সমধিক খ্যাত দ্বিজেন্দ্রলাল রায় (জন্ম ১৯/০৭/১৮৬৩)  ৫০০-র বেশি গান ও ১৬ টি বিখ্যাত নাটক রচনা করেন।
৪. ২২/০৭/১৯৪৭ সালে পিঙ্গালি ভেঙ্কাইয়া পরিকল্পিত বিশ্বের সেরা সুন্দর তেরঙ্গা ভারতের জাতীয় পতাকাকে ভারতের গণ পরিষদ রাষ্ট্রীয় মর্যাদা দেয়। সুরাইয়া ত্যাবজী পতাকায় চরকার পরিবর্তে 'অশোকচক্র' যুক্ত করেন।
৫. ডাঃ লক্ষ্মী (স্বামীনাথন) সাইগল ছিলেন একজন বিশিষ্ট চিকিৎসক। স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজের রানি ঝাঁসি রেজিমেন্টের কমান্ডার,আজাদ হিন্দ সরকারের একমাত্র মহিলা মন্ত্রী, সিপিআইএম-এর সাংসদ সদস্য,ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী ও পদ্মবিভূষণ (১৯৯৮সালে) ।
৬. সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (জন্ম ২৩ শে জুলাই, ১৮৯৮) ৬৫ টি উপন্যাস, ৫৩ টি ছোটোগল্প গ্ৰন্থ, ১২ টি নাটক, ৪টি প্রবন্ধ -সংকলন রচয়িতা।তিনি রবীন্দ্র স্মৃতি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার ,
পদ্মশ্রী ও পদ্মবিভূষণ খেতাব জয়ী।জনশীল রচনা কতগুলো? কি কি খেতাব জেতেন তিনি?

Comments :0

Login to leave a comment