বলতে পারো — অমল কর
নতুনপাতা — ৪র্থ বর্ষ — ৯ জুলাই ২০২৬ — উত্তর
বিশ্বকাপ ফুটবল ২০২৬
জিজ্ঞাসা
১. বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বড় ম্যাচ ফিক্সিং করে কোন্ - কোন্ দেশ?
২. বিশ্বকাপ ফুটবলে এশিয়া থেকে সবচেয়ে বেশিবার অংশগ্রহণকারী কোন্ দেশ?
৩. বিশ্বকাপ ফুটবলে টাইব্রেকারে সবচেয়ে বেশিবার গোল করতে ব্যর্থ কোন্ দল?
৪. ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে দামী ফুটবলার কে?
৫. 'হ্যান্ডস অফ গড' কি?
৬. বিশ্বকাপে লিওনেল মেসি মোট কতবার পেনাল্টি মিস করেন?
সমাধান
১. ১৯৭৮ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবলে সেমি ফাইনালে পেরুকে ৬-০ গোলে হারায় মূলত
গোলরক্ষকের দ্বিচারিতা, টাকার খেলা ও রাষ্ট্রশক্তির প্রভাবে।
২. বিশ্বকাপ ফুটবলে এশিয়া থেকে সবচেয়ে বেশি অংশগ্রহণকারী দেশ দক্ষিণ কোরিয়া, মোট ১১ বার।
৩. বিশ্বকাপ ফুটবলে টাইব্রেকারে সবচেয়ে বেশিবার গোল করতে ব্যর্থ স্পেন, মোট ৯ বার।
৪. এবার বিশ্বকাপে সবচেয়ে দামী ফুটবলার স্পেনের লামিন ইয়ামাল সবচেয়ে দামী ফুটবলার, মোট ৪০০ মিলিয়ন ডলার।
৫. ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের খেলায় ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিল্টন বল ধরতে লাফিয়ে উঠলে ততোধিক উচ্চতায় হেড করতে লাফিয়ে আর্জেন্টিনার দিয়েগো মারাদোনা রেফারির অগোচরে বামহাতে বল জালে ঢোকান। এটাই বিশ্বকাপে "হ্যান্ডস অফ গড" নামে খ্যাত।
৬. বিশ্বকাপে লিওনেল মেসি মোট ৮ টি পেনাল্টি শট মেরে ৪ টি মিস করেন। এটা বিশ্বরেকর্ড।২০২৬ বিশ্বকাপে ২ টি মিস।
Comments :0