দীর্ঘ সাড়ে তিন বছর ঘরছাড়া থাকার পর গ্রামে ফিরেছিল ৩০টি পরিবার। তাদের ওপর মারাত্মক হামলা চালালো তৃণমূলের দুষ্কৃতী বাহিনী।
দাঁতন বিধানসভার মোহনপুর ব্লকের শিয়ালসাই গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়সাহাপুর বুথের ঘটনা। ভোজালি নিয়ে এই আক্রমণে চারজন আহত হয়েছেন।
কিন্তু পুলিশ তৃণমূলের হামলাবাজদের গ্রেপ্তার করেনি। উলটে আক্রান্তদের পরিবারের ২ সদস্যকে গ্রেপ্তার করে।
তৃণমূলের সন্ত্রাসের কারণে দীর্ঘ সাড়ে তিন বছর ঘরছাড়া ছিল এই ৩০টি পরিবার। সদ্য গ্রামে ফিরে এসেছেন এই মানুষ। তাঁদের একজন শেখ সালামত, একটি চায়ের দোকান করেন। সেই চায়ের দোকানে ভোজালি নিয়ে আক্রমণ করে দুষ্কৃতীবাহিনী।
গোটা ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ রয়েছে।
Danton Attack
দাঁতনে ভোজালি নিয়ে আক্রমণ তৃণমূলের, আহত চার
×
Comments :0