Two wheeler set on fire

স্কুটিতে আগুন, পালালো দুষ্কৃতীরা

কলকাতা

ছবি প্রতীকী।

সিপিআই(এম) কর্মীর ঘরে বাইরে রাখা স্কুটিতে আগুন লাগালো একদল দুষ্কৃতী। তারপরই দ্রুত পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি বেহালা পশ্চিম বিধানসভার ১১৯ নম্বর ওয়ার্ডের পাঠকপাড়া সংলগ্ন মন্ডল পাড়ায়। 
ঘটনায় বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  
ওই সিপিআই(এম) সমর্থক সেখ কামাল হোসেনের অভিযোগ, নির্বাচনের দিন তিনি ও তাঁর ভাই সালাম হোসেন সিপিআই(এম)'র বুথ ক্যাম্পে বসেছিলেন। এটাই তাঁদের ওপর রাগের কারণ। 
রাত দুটো নাগাদ ঘরের সামনে রাখা স্কুটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আগুনে সামনের ঘরের পর্দা ও কয়েকটি জিনিস পুড়ে যায়। ঘটনার খবর শুনেই অরূপ মন্ডল, দেবব্রত পান্থি সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ ছুটে যান। 
তবে সিপিআই(এম) নেতৃবৃন্দ বলেছেন যে যত চেষ্টাই করা হোল সিপিআই(এম) কর্মীদের ভয় দেখানো যাবে না। গণনার টেবিলেও হবে লড়াই।

Comments :0

Login to leave a comment