মহারাষ্ট্রের পুনে রেল স্টেশনের কাছে লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচ। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে সোলাপুরগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের একটি কোচ পুনে রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। ট্রেনটি ৩ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ট্রেনের যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। রেল প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। লাইনচ্যুত কোচটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে।
এই ঘটনার পর স্টেশন চত্তরে বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে। রেল আধিকারিক এবং রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছাব। সোমবার বিকেল ৪টে নাগাদ ট্রেনটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে ছেড়েছিল। ট্রেনটি পুনে স্টেশনের দিকে এগিয়ে ৩ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার সময় এর একটি বগি লাইনচ্যুত হয়। প্রশাসন সূ্ত্রে খবর বন্দে ভারত এক্সপ্রেসের ছয় নম্বর বগিটি লাইনচ্যুত হয়। ট্রেনটি প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা ধরে এই স্থানে আটকে রয়েছে। রেল প্রশাসন লাইনচ্যুত বগিটিকে পুনরায় লাইনে ফিরিয়ে আনার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। রেল আধিকারিকরা তদন্ত শুরু করেছেন।
derails
পুনেতে লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস, যাত্রীরা সুরক্ষিত
×
Comments :0