Elephant Attack

পুরুলিয়ায় হাতির হামলায় জখম মহিলা

জেলা

দলছুট এক হাতির হামলায় আহত হলেন এক মহিলা। মঙ্গলবার ভোরে পুরুলিয়া মানবাজার ১ নম্বর ব্লকের বনশোল গ্রামে এক মহিলা মাঠে গিয়েছিলেন। সেই সময় দলছুট ওই হাতি মহিলাকে আক্রমণ করে। ঘটনায় আহত হন তিনি। আহত মহিলার নাম কল্পনা বাউরি। গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে মানবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 
আহত ওই মহিলাকে দেখতে মানবাজার স্বাস্থ্যকেন্দ্রে যান মানবাজার এক নম্বর রেঞ্জের বন আধিকারিক। আহতের পরিবারকে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। 
বনদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাঁকুড়ার রানিবাঁধ হয়ে মানবাজার-১ নং রেঞ্জ এলাকার জঙ্গলে প্রবেশ করে হাতিটি। ঘটনার পর হাতিটিকে জঙ্গলে ফেরানোর কাজ শুরু করেছে বনদপ্তর। হাতিটি বর্তমানে মানবাজার দু’নম্বর ব্লকের সৃজন ডুংরি এলাকায় রয়েছে। এলাকায় মাইকিং করে বনদপ্তরের পক্ষ থেকে হাতির অবস্থান সম্পর্কিত প্রচার চালানো হচ্ছে।

Comments :0

Login to leave a comment