TMC

তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চাইলো আদালত

রাজ্য

অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অস্বস্তির মুখে কালীঘাট তৃণমূল। মঙ্গলবারের মধ্যে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য হলফনামা আকারে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
তৃণমূলের ৯টি অ্যাকাউন্ট পুলিশের নির্দেশে ফ্রিজ করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে যে ওই অ্যাকাউন্ট গুলোয় সাইবার প্রতারনার টাকা ঢুকেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। 
পুলিশের এই পদক্ষেপর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে কালীঘাট তৃণমূল। তাদের অভিযোগ যেই অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করা হয়েছে তার মাধ্যমে দলের দৈনন্দিন খরচ চালানো হয়।
এদিন তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় যে তাদের পঙ্গু করে দিতে ফ্রিজ করা হয়েছে অ্যাকাউন্ট।
উল্লেখ্য তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ বর্তমানে ঋতব্রত শিবিরের নেতা অরূপ বিশ্বাস ব্যাঙ্কে কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা জানান। তারপরই বিধাননগর সাইবার থানায় দায়ের হয় অভিযোগ।

Comments :0

Login to leave a comment